ঢাকা | |
সংবাদ শিরোনাম :
কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী: শামা ওবায়েদ ‘খেলা এখনো শেষ হয়নি, আমাদেরও সময় আসবে’ প্রথমবারের মতো এক মন্ত্রণালয় সামলাতে ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর নিশ্চয়ই কোনও প্ল্যান আছে: বিমান ও পর্যটনমন্ত্রী মন্ত্রী জাতীয় অর্থনীতিতে সিএমএসএমই খাতের অবদান ৫০ শতাংশে উন্নীত করার লক্ষ্য ইমরান খানকে শিফা হাসপাতালে না নেওয়ায়, সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা পিটিআইয়ের ‘বোরকা আইন’: পর্তুগালে জনসমক্ষে বোরকা ও মুখঢাকা পোশাকে নিষেধাজ্ঞা এলজিআরডি মন্ত্রী হলেন ড. আবদুল মঈন খান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী হিসেবে শপথ নিলেন সাচিং প্রু জেরী তথ্যমন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ

খালেদা জিয়াকে সুস্থ করতে চিকিৎসকরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন: মির্জা ফখরুল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে সুস্থ করে তুলতে চিকিৎসকরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন বলে জানিয়েছেন দলের
  • আপলোড সময় : ১ ডিসেম্বর ২০২৫, দুপুর ১২:৫৫ সময়
  • আপডেট সময় : ১ ডিসেম্বর ২০২৫, দুপুর ১২:৫৫ সময়
খালেদা জিয়াকে সুস্থ করতে চিকিৎসকরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন: মির্জা ফখরুল ছবি : সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে সুস্থ করে তুলতে চিকিৎসকরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।


সোমবার (১ ডিসেম্বর) সকালে রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে গণমাধ্যমকে এ কথা বলেন তিনি।


মির্জা ফখরুল বলেন, চিকিৎসকরা তাদের সর্বোচ্চ চেষ্টা করে চলেছেন যাতে খালেদা জিয়া সুস্থ হয়ে ওঠেন। দেশি-বিদেশি চিকিৎসকরা মিলে যৌথভাবেই কাজ করে যাচ্ছেন।


দেশের আপামর জনতা খালেদা জিয়ার জন্য দোয়া ও প্রার্থনা করছে উল্লেখ করে সাবেক এ প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেন বিএনপি মহাসচিব।


খালেদা জিয়ার চিকিৎসা সংক্রান্ত বিস্তারিত তথ্য নিয়ে দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন ব্রিফিং করে আপডেট জানাবেন।


এদিন, বিএনপিতে আনুষ্ঠানিকভাবে যোগ দেন গণঅধিকার পরিষদের সাবেক আহ্বায়ক রেজা কিবরিয়া।


মির্জা ফখরুল বলেন, দেশে অবাধ নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তৈরি হয়েছে। ফেব্রুয়ারিতে নির্বাচন করতে সরকার প্রস্তুতি নিচ্ছে।


দল ক্ষমতায় গেলে দেশ গণতান্ত্রিক ও অর্থনীতিতে সমৃদ্ধ হবে বলে বলেও ইতিবাতক বার্তা দেন বিএনপি মহাসচিব।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কানাডার সঙ্গে চুক্তি করে শুল্ক স্থগিত করলেন ট্রাম্প

কানাডার সঙ্গে চুক্তি করে শুল্ক স্থগিত করলেন ট্রাম্প