ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ধানমন্ডি ৩২ নম্বর থেকে দুটি ককটেল ও চিরকুট উদ্ধার, যা লেখা রয়েছে তাতে মিডিয়া আপনাকে হিরোইন বানাতে পারে, জিরোইনও বানাতে পারে: হিরো আলম ভারতের প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাব কীভাবে ফিরিয়ে দিয়েছিলেন সোনিয়া সবচেয়ে বেশি বয়সে বুকার জিতে রেকর্ড গড়লেন ব্রিটিশ লেখক ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের ঘাঁটি থেকে উড়োজাহাজ সরাল যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধ থেকে সরে আসার পথে ট্রাম্প? সরি না বললে মেরে ফেলার হুমকিও দেবেন, প্রশ্ন পরীমনির এনসিপিকে এই সংসার ভাঙতেই হবে: রাশেদ খাঁন মন্ত্রণালয় থেকে সংসদে বিল আসতে দেরি হওয়ায় ডেপুটি স্পিকারের ক্ষোভ ডিসেম্বরে শেষ হচ্ছে গঙ্গা চুক্তি, জামায়াতের পরিবেশগত সংকটের শঙ্কা

৪ দফা দাবিতে কর্মবিরতিতে মাধ্যমিক শিক্ষকরা, দেখা গেছে ভিন্ন চিত্রও

চার দফা দাবিতে পূর্ণ দিবস কর্মবিরতি পালন করছেন দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। এতে আজকের বার্ষিক পরীক্ষা
  • আপলোড সময় : ১ ডিসেম্বর ২০২৫, দুপুর ২:০ সময়
  • আপডেট সময় : ১ ডিসেম্বর ২০২৫, দুপুর ২:০ সময়
৪ দফা দাবিতে কর্মবিরতিতে মাধ্যমিক শিক্ষকরা, দেখা গেছে ভিন্ন চিত্রও ছবি : সংগৃহীত

চার দফা দাবিতে পূর্ণ দিবস কর্মবিরতি পালন করছেন দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। এতে আজকের বার্ষিক পরীক্ষা স্থগিত করা হয়েছে। 


সিলেট, চট্টগ্রাম, জামালপুর, মেহেরপুর, টাঙ্গাইলসহ দেশের বিভিন্ন জেলায়ও পালিত হচ্ছে এই কর্মসূচি। শিক্ষকরা বলছেন দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা কর্মবিরতিতে থাকবেন। তবে সময়মতো পরীক্ষা না নেওয়া হলে সামনের বছরে বাড়বে পড়াশোনার বাড়তি চাপ। ফলে দ্রুত সময়ের মধ্যে সমস্যা সমাধান করে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন শিক্ষার্থী ও সচেতন মহল।


তবে রাজবাড়ী‌তে অ‌ভিভাবক‌দের তোপের মু‌খে প‌ড়ে নির্ধা‌রিত সম‌য়ের প্রায় দেড় ঘণ্টা পর শুরু হ‌য়েছে রাজবাড়ীর সরকারী টাউন মক্তব সরকারী প্রাথ‌মিক বিদ‌্যাল‌য়ের পরীক্ষা। জেলা প্রশাসক সুলতানা আক্তারের মধ‌্যস্থ‌তায় সা‌ড়ে ১১টার দি‌কে পরীক্ষা শুরু হয়।


কুমিল্লায়ও ৪ দফা দাবিতে সরকারি মাধ্যমিক স্কুল শিক্ষকদের কর্মবিরতি চলছে। তবে ব্যতিক্রম রয়েছে কিছু কিছু স্কুলে। সেখানে শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা চলছে স্বাভাবিক নিয়মে। কুমিল্লার তিতাস উপজেলার গাজীপুর খান মডেল সরকারি হাইস্কুল এন্ড কলেজে এমন চিত্র দেখা গেছে।  


তবে স্কুলভেদে ভিন্ন চিত্র দেখা গেছে। কোথাও মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের নির্দেশনা অনুযায়ী পরীক্ষা নেয়া হয়েছে। আবার কোথাও শিক্ষার্থীরা উপস্থিত হলেও ক্লাস নেয়া থেকে বিরত থাকেন শিক্ষকরা। কয়েক জায়গায় আজকের পরীক্ষা স্থগিত করা হয়। 


শিক্ষকদের কর্মসূচির প্রেক্ষিতে গতরাতেই বিভিন্ন স্কুলের আজকের পরীক্ষা স্থগিতদের নোটিশ দেয়া হয়। 


মাধ্যমিক শিক্ষকদের চারটি দাবি হলো


১. সহকারী শিক্ষক পদকে বিসিএস (সাধারণ শিক্ষা) ক‍্যাডারভুক্ত করে ‘মাধ্যমিক শিক্ষা অধিদফতরের’ গেজেট প্রকাশ।

২. বিদ্যালয় ও পরিদর্শন শাখায় কর্মরত শিক্ষকদের বিভিন্ন শূন্য পদে নিয়োগ, পদোন্নতি ও পদায়ন দ্রুত কার্যকর করা।

৩. সুপ্রিম কোর্টের রায়ের আলোকে বকেয়া টাইমস্কেল ও সিলেকশন গ্রেডের মঞ্জুরি আদেশ দেওয়া।

৪. ২০১৫ সালের আগের মতো সহকারী শিক্ষকদের দুই থেকে তিনটি ইনক্রিমেন্টসহ অগ্রিম বর্ধিত বেতন-সুবিধা বহাল করে গেজেট প্রকাশ।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধানমন্ত্রী

৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধানমন্ত্রী