‘পাকিস্তান পাকিস্তান, জিন্দাবাদ জিন্দাবাদ’ বলে স্লোগান দেয়া একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভাইরাল হওয়া ২০ সেকেন্ডের ভিডিওটিতে দেখা যায়, মঞ্চে বসে এক বক্তা দুই হাত উপরে তুলে স্লোগান ধরেন, ‘পাকিস্তান পাকিস্তান’, এরপর সামনে উপস্থিত দর্শকরা সমস্বরে বলছেন, ‘জিন্দাবাদ জিন্দাবাদ’।
বক্তা আবার বলছেন, ‘বাংলাদেশ বাংলাদেশ’। সমবেত ব্যক্তিরা তার সঙ্গে কণ্ঠ মিলিয়ে বলছেন, ‘জিন্দাবাদ জিন্দাবাদ।’
এরপর বক্তা স্লোগান ধরেন ‘নারায়ে তাকবির’। গতকাল রোববার (৩০ নভেম্বর) সন্দ্বীপের মাইটভাঙ্গা ইউনিয়নে অনুষ্ঠিত কোরআন তিলাওয়াত সম্মেলনে এক বক্তা এমন স্লোগান দেন। ওই ইউনিয়নের সাউথ সন্দ্বীপ উচ্চ বিদ্যালয়ের মাঠে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
জানা গেছে, এই কোরআন তিলাওয়াত প্রতিযোগিতায় বিভিন্ন দেশের প্রতিযোগীরা অংশ নেন। পাকিস্তান থেকে আগত এক ইসলামি বক্তা মঞ্চে আসার পর সঞ্চালক এমন স্লোগান ধরেন। আর যখন যে দেশের প্রতিযোগী মঞ্চে এসেছে, সেই দেশের নামে সঞ্চালক স্লোগান ধরেন।
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন