ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ধানমন্ডি ৩২ নম্বর থেকে দুটি ককটেল ও চিরকুট উদ্ধার, যা লেখা রয়েছে তাতে মিডিয়া আপনাকে হিরোইন বানাতে পারে, জিরোইনও বানাতে পারে: হিরো আলম ভারতের প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাব কীভাবে ফিরিয়ে দিয়েছিলেন সোনিয়া সবচেয়ে বেশি বয়সে বুকার জিতে রেকর্ড গড়লেন ব্রিটিশ লেখক ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের ঘাঁটি থেকে উড়োজাহাজ সরাল যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধ থেকে সরে আসার পথে ট্রাম্প? সরি না বললে মেরে ফেলার হুমকিও দেবেন, প্রশ্ন পরীমনির এনসিপিকে এই সংসার ভাঙতেই হবে: রাশেদ খাঁন মন্ত্রণালয় থেকে সংসদে বিল আসতে দেরি হওয়ায় ডেপুটি স্পিকারের ক্ষোভ ডিসেম্বরে শেষ হচ্ছে গঙ্গা চুক্তি, জামায়াতের পরিবেশগত সংকটের শঙ্কা

ভূরুঙ্গামারীতে ৮ ফুট লম্বা অজগর উদ্ধার

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে আট ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুরে উপজেলার কামাত আঙ্গারীয়া
  • আপলোড সময় : ২ ডিসেম্বর ২০২৫, বিকাল ৫:৫৫ সময়
  • আপডেট সময় : ২ ডিসেম্বর ২০২৫, বিকাল ৫:৫৫ সময়
ভূরুঙ্গামারীতে ৮ ফুট লম্বা অজগর উদ্ধার ছবি : সংগৃহীত

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে আট ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুরে উপজেলার কামাত আঙ্গারীয়া গ্রামের ভাসানীপাড়া এলাকায় স্থানীয়রা জারুল গাছের মগডালে অজগর সাপটি দেখতে পায়। পরে তারা বন বিভাগকে খবর দেয়।


স্থানীয়রা জানান, মাঠে কাজ করার সময় গাছের মাথায় পাখির কিচিরমিচির শুনতে পাই। পরে উপরে তাকিয়ে দেখি একটি অজগর সাপ শুয়ে আছে। এই এলাকায় আগে এমন সাপ দেখা যায়নি। কয়েক মাস আগে নদী দিয়ে ভুটান থেকে অসংখ্য গাছ ভেসে এসেছিল। সেসব গাছের সঙ্গে সাপটি ভেসে এসে থাকতে পারে।

একটি সাপ ধরা পড়েছে। এমন সাপ আরো থাকতে পারে। আমরা আতঙ্কে আছি। আরো অনুসন্ধান করা প্রয়োজন।

 

জহুরুল ইসলাম নামের নামের স্থানীয় বাসিন্দা বলেন, সাপুড়ে মোজাহার ও স্থানীয় বাসিন্দা আসর উদ্দিন সাপটিকে গাছ থেকে নামিয়ে এনে বস্তাবন্দি করে। ভূরুঙ্গামারীর সামাজিক বনায়ন ও নার্সারি কেন্দ্রের ডেপুটি রেঞ্জার সেকেন্দার আলী বলেন, সাপটি লম্বায় আট ফুট। সাপটি কুড়িগ্রাম রেঞ্জ অফিসে পাঠানো হয়েছে। সেখান থেকে রংপুর বিভাগীয় বন কর্মকর্তার কার্যালয়ে পাঠানো হবে।


ভূরুঙ্গামারী-কচাকাটা সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসীর মামুন বলেন, সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে। কুড়িগ্রাম বন বিভাগের মাধ্যমে সাপটিকে রংপুর বন বিভাগের কাছে হস্তান্তর করা হবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধানমন্ত্রী

৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধানমন্ত্রী