ঢাকা | |
সংবাদ শিরোনাম :
বিশ্ব শিক্ষক দিবসে শতাধিক গুণী শিক্ষককে প্রধানমন্ত্রীর সম্মাননা সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো চেষ্টা বা ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী ‘প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ ছাড়া ভোটে অংশ নেওয়া অর্থহীন’ ওয়াইডে ছক্কা দিয়ে আলোচনায় যুক্তরাষ্ট্রের ক্রিকেটার দেশের ইতিহাসে শিক্ষাখাতে এ বছরই সর্বোচ্চ বাজেট: প্রধানমন্ত্রী ফুটপাতে পুনরায় দোকানপাট গড়ে তোলা হলে কঠোর আইনি ব্যবস্থা ইসরায়েলের হামলায় গাজার ৮০ শতাংশের বেশি ভবন ক্ষতিগ্রস্ত কোচ জেসুসের কড়া সমালোচনা করলেন রোনালদোর স্ত্রী সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে রাবিতে মানববন্ধন

এমবাপ্পের গোলে ছন্দে রিয়াল, আর্সেনালের জয়, হার এড়ালো লিভারপুল

সাম্প্রতিক সময়ের হতাশা কাটিয়ে লা লিগায় দারুণ জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। কিলিয়ান এমবাপ্পের জোড়া গোলে অ্যাথলেটিক বিলবাওকে ৩-০
  • আপলোড সময় : ৪ ডিসেম্বর ২০২৫, সকাল ৯:২৫ সময়
  • আপডেট সময় : ৪ ডিসেম্বর ২০২৫, সকাল ৯:২৫ সময়
এমবাপ্পের গোলে ছন্দে রিয়াল, আর্সেনালের জয়, হার এড়ালো লিভারপুল ছবি : সংগৃহীত

সাম্প্রতিক সময়ের হতাশা কাটিয়ে লা লিগায় দারুণ জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। কিলিয়ান এমবাপ্পের জোড়া গোলে অ্যাথলেটিক বিলবাওকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে লস ব্লাঙ্কোসরা। ইংলিশ প্রিমিয়ার লিগে ব্রেন্টফোর্ডকে হারিয়ে শীর্ষস্থান আরও মজবুত করল আর্সেনাল। তবে সান্ডারল্যান্ডের বিপক্ষে হোঁচট খেয়েছে লিভারপুল।


এর আগে, লা লিগায় আগের টানা তিন ম্যাচ জয়হীন থেকে বার্সেলোনার কাছে শীর্ষস্থান হারিয়েছিল রিয়াল মাদ্রিদ। সেই বাজে সময়ের বলয় থেকে বেরিয়ে আসার মিশনে অ্যাথলেটিকের বিপক্ষে শুরু থেকেই আক্রমণাত্মক ছিল লস ব্লাঙ্কোসরা। ম্যাচের শুরুতেই একক নৈপুণ্যে বুলেট গতির দারুণ এক শটে দলকে এগিয়ে নেন এমবাপ্পে। শুরুর চাপ সামলে বিলবাও পাল্টা আক্রমণ করলেও গোল পায়নি। প্রথমার্ধের শেষ দিকে কামাভিঙ্গা হেডে বল জালে জড়ালে ২-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় রিয়াল।


বিরতির পরও খেলায় ফেরার চেষ্টা ছিল বিলবাওয়ের। তবে ম্যাচের ৭৮ মিনিটে দূর থেকে নেয়া আচমকা শটে বাজিমাত করেন এমবাপ্পে। শেষ পর্যন্ত ৩-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে আলোনসোর শিষ্যরা।


এদিকে, ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল আর্সেনাল। যার ফলও পেয়ে যায় ১১ মিনিটে। দলকে লিড এনে দেন মিকেল মেরিনো। ম্যাচের ২১ মিনিটে ডেভিড রায়ার অসাধারণ নৈপুণ্যে গোল হজম করা থেকে রক্ষা পায় আর্সেনাল। বিরতির পরও অধিকাংশ সময় বল ধরে রেখে আক্রমণে আধিপত্য দেখায় আর্সেনাল। পিছিয়ে ছিল না ব্রেন্টফোর্ডও। দফায় দফায় ভীতি ছড়িয়েছে আর্সেনালের রক্ষণে। যার ফলে শেষ পর্যন্ত পয়েন্ট খোয়ানোর শঙ্কায় ছিল গানাররা। অবশেষে যোগ করা সময়ের প্রথম মিনিটে সব শঙ্কার ইতি টানেন বুকায়ো সাকা। এই জয়ে প্রিমিয়ার লিগের শীর্ষস্থান আরও মজবুত করলো আর্সেনাল।


লিগের অন্য ম্যাচে জয়ের ধারা ধরে রাখতে পারেনি লিভারপুল। আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠা লড়াইয়ে নবম মিনিটে প্রথম সুযোগ পায় তারা। সোবোসলাইয়ের শট ঠেকিয়ে দেন সান্ডারল্যান্ড গোলরক্ষক। ৩২তম মিনিটে এগিয়ে যেতে পাতো সান্ডারল্যান্ড। হিউমের জোরালো শট গোলরক্ষক আলিসনের হাত ছুঁয়ে ক্রসবারে লাগে। গোলশূন্যভাবে বিরতিতে যায় দু দল।


ম্যাচের ডেডলক ভাঙে ৬৭ মিনিটে। অল রেডদের হতাশ করে সান্ডারল্যান্ডকে এগিয়ে নেন তালবি। ম্যাচের শেষ দিকে ভিয়েৎসার গোলে সমতার স্বস্তি নিয়ে মাঠ ছাড়ে লিভারপুল। 

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পদত্যাগ করেছেন বিএনপির এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি, আসন শূন্য ঘোষণা

পদত্যাগ করেছেন বিএনপির এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি, আসন শূন্য ঘোষণা