ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ধানমন্ডি ৩২ নম্বর থেকে দুটি ককটেল ও চিরকুট উদ্ধার, যা লেখা রয়েছে তাতে মিডিয়া আপনাকে হিরোইন বানাতে পারে, জিরোইনও বানাতে পারে: হিরো আলম ভারতের প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাব কীভাবে ফিরিয়ে দিয়েছিলেন সোনিয়া সবচেয়ে বেশি বয়সে বুকার জিতে রেকর্ড গড়লেন ব্রিটিশ লেখক ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের ঘাঁটি থেকে উড়োজাহাজ সরাল যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধ থেকে সরে আসার পথে ট্রাম্প? সরি না বললে মেরে ফেলার হুমকিও দেবেন, প্রশ্ন পরীমনির এনসিপিকে এই সংসার ভাঙতেই হবে: রাশেদ খাঁন মন্ত্রণালয় থেকে সংসদে বিল আসতে দেরি হওয়ায় ডেপুটি স্পিকারের ক্ষোভ ডিসেম্বরে শেষ হচ্ছে গঙ্গা চুক্তি, জামায়াতের পরিবেশগত সংকটের শঙ্কা

অবশেষে আমজনতার দল নিবন্ধন পাচ্ছে

টানা ১২৫ ঘণ্টার অনশনের পর অবশেষে নির্বাচনী মাঠে নতুন রাজনৈতিক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে তারেক রহমানের নেতৃত্বাধীন
  • আপলোড সময় : ৪ ডিসেম্বর ২০২৫, দুপুর ৩:৩১ সময়
  • আপডেট সময় : ৪ ডিসেম্বর ২০২৫, দুপুর ৩:৩১ সময়
অবশেষে আমজনতার দল নিবন্ধন পাচ্ছে ছবি : সংগৃহীত

টানা ১২৫ ঘণ্টার অনশনের পর অবশেষে নির্বাচনী মাঠে নতুন রাজনৈতিক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে তারেক রহমানের নেতৃত্বাধীন ‘আমজনতার দল’। একই সঙ্গে ইসি নিবন্ধন দিতে যাচ্ছে ‘জনতার দল’-কেও, নিশ্চিত করেছে নির্বাচন কমিশন। পুনঃতদন্তের পর এই দুইটি দলকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।  বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনে আয়োজিত এক কর্মশালায় তিনি এ কথা জানান।


এসময় তফ‌সি‌লের বিষ‌য়ে আলোচনা কর‌ার জন্য আগামী ১০ কিংবা ১১ তারিখ রাষ্ট্রপতি মো. সাহাবু‌দ্দি‌নের সাক্ষাৎ চেয়ে নির্বাচন কমিশন চিঠি দিয়েছে বলেও জানান তিনি। 

দল নিবন্ধনের বিষয়ে ইসি সচিব বলেন, ‘পুনরায় কয়েকটি দলের কার্যক্রম তদন্ত করা হয। পুনঃতদন্তে নতুন দুটি দল আমজনতার দল ও জনতার দল জেলা ও উপজেলা পর্যায়ের কার্যালয়ের অস্তিত্ব খুঁজে পাওয়া গেছে। দল দুটি নিবন্ধন পাওয়ার শর্তপূরণ করায় কমিশন নিবন্ধন দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। তিনি আরো বলেন, ‘দল দুটির বিষয়ে কারো আপত্তি রয়েছে কি না তা নিশ্চিত হওয়ার জন্য আগামী ৯ ডিসেম্বর সময় দিয়ে গণমাধ্যমে বিজ্ঞপ্তি দেওয়া হবে। আগামীকাল (শুক্রবার) পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া হবে।’


রাষ্ট্রপতির সাক্ষাতের বিষয় তুলে ধরে ইসি সচিব বলেন, ‘তফ‌সিল ও গণ‌ভোট নি‌য়ে আলোচনা কর‌তে ১০ অথবা ১১ ডিসেম্বর দুপুর ১২টায় রাষ্ট্রপতির সাক্ষাৎ চে‌য়ে নির্বাচন কমিশনের পক্ষ থেকে চি‌ঠি পাঠা‌নো হ‌য়েছে। আজ দুপুরে বঙ্গভবন বরাবর এ চি‌ঠি পাঠা‌নো হ‌য়ে‌ছে। প্রবাসী ভোটের বিষয় আখতার আহমেদ বলেন, ‘প্রবাসীরা যে পোস্টাল ব্যালটে ভোট দেবে সেই ব্যালটের কোন কোন ব্যালট বাদ যাবে এবং কী পদ্ধতিতে গণনা করা হবে সে বিষয় একটা সংশোধনী ছিল। আজ উপদেষ্টা পরিষদ সেই সংশোধনী অনুমোদন করেছে।’

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধানমন্ত্রী

৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধানমন্ত্রী