ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ধানমন্ডি ৩২ নম্বর থেকে দুটি ককটেল ও চিরকুট উদ্ধার, যা লেখা রয়েছে তাতে মিডিয়া আপনাকে হিরোইন বানাতে পারে, জিরোইনও বানাতে পারে: হিরো আলম ভারতের প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাব কীভাবে ফিরিয়ে দিয়েছিলেন সোনিয়া সবচেয়ে বেশি বয়সে বুকার জিতে রেকর্ড গড়লেন ব্রিটিশ লেখক ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের ঘাঁটি থেকে উড়োজাহাজ সরাল যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধ থেকে সরে আসার পথে ট্রাম্প? সরি না বললে মেরে ফেলার হুমকিও দেবেন, প্রশ্ন পরীমনির এনসিপিকে এই সংসার ভাঙতেই হবে: রাশেদ খাঁন মন্ত্রণালয় থেকে সংসদে বিল আসতে দেরি হওয়ায় ডেপুটি স্পিকারের ক্ষোভ ডিসেম্বরে শেষ হচ্ছে গঙ্গা চুক্তি, জামায়াতের পরিবেশগত সংকটের শঙ্কা

ঝিনাইদহে সেনা অভিযানে বিপুল পরিমাণ সার জব্দ

ঝিনাইদহের শৈলকূপায় দুটি গোপন গুদামে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ সার উদ্ধার করেছে সেনাবাহিনীর একটি টিম। গোপন সংবাদের ভিত্তিতে
  • আপলোড সময় : ৪ ডিসেম্বর ২০২৫, বিকাল ৬:৩ সময়
  • আপডেট সময় : ৪ ডিসেম্বর ২০২৫, বিকাল ৬:৩ সময়
ঝিনাইদহে সেনা অভিযানে বিপুল পরিমাণ সার জব্দ ছবি : সংগৃহীত

ঝিনাইদহের শৈলকূপায় দুটি গোপন গুদামে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ সার উদ্ধার করেছে সেনাবাহিনীর একটি টিম। গোপন সংবাদের ভিত্তিতে শৈলকূপা পৌর শহরের পাইলট স্কুল মার্কেটের দুটি গুদামে এ অভিযান চালায় সেনাবাহিনী।


বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুর দুইটার দিকে এ অভিযান চালায় সেনাবাহিনীর একটি টিম। অভিযানের সময় উপজেলা কৃষি বিভাগ ও থানা পুলিশের একটি টিম উপস্থিত ছিল।


পুলিশ জানায়, শৈলকূপার বিসিআইসি সার ডিলার সমিতির সভাপতি নোমান পারভেজের ব্যবসায়িক প্রতিষ্ঠান ও গুদামে অভিযান চালায় সেনাবাহিনী। এসময় গুদাম ও বিক্রয় কেন্দ্র বন্ধ রেখে নোমান পারভেজ সটকে পড়েন।


কৃষি বিভাগের কর্মকর্তারা জানান, ধারণা করা হচ্ছে বাজারে কৃত্রিম সার সংকট তৈরি করে বেশি দামে বিক্রির জন্য গোপন গুদামে এসব সার মজুদ করা হয়েছিল। বিষয়টি জানার পর সেনাবাহিনীর একটি টিম শৈলকূপা পাইটল হাইস্কুল রোড এলাকায় মেসার্স জীম ট্রেডার্সে অভিযান পরিচালনা করে। এ সময় প্রতিষ্ঠানটির মালিক সিরাজুল ইসলামকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া তার গুদাম থেকে ১৬৫ বস্তা ডিএপি সার উদ্ধার করা হয়।


একই সময় গোপন সংবাদের ভিত্তিতে শৈলকূপা পাইলট স্কুল মার্কেটের একটি তালাবদ্ধ গোপন গোডাউনে অভিযান চালায় সেনাবাহিনী। এসময় ১১০ বস্তা টিএসপি ও ৭৫ বস্তা ডিএপি সার উদ্ধার করা হয়।


এ বিষয়ে উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার অভিজিত ঘোষ জানান, অসাধু ব্যবসায়ীরা অবৈধভাবে সার মজুদ করে কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করছে বলে আমাদের কাছে তথ্য আছে। এ ধরণের তৎপরতা বন্ধ করতে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে। উদ্ধারকৃত সার নায্যমূল্যে কৃষকের মধ্যে বিতরণ করা হবে। এখনো অভিযান চলমান রয়েছে। অভিযান শেষে বিস্তারিত জানানো হবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধানমন্ত্রী

৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধানমন্ত্রী