ঢাকা | |
সংবাদ শিরোনাম :
বিশ্ব শিক্ষক দিবসে শতাধিক গুণী শিক্ষককে প্রধানমন্ত্রীর সম্মাননা সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো চেষ্টা বা ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী ‘প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ ছাড়া ভোটে অংশ নেওয়া অর্থহীন’ ওয়াইডে ছক্কা দিয়ে আলোচনায় যুক্তরাষ্ট্রের ক্রিকেটার দেশের ইতিহাসে শিক্ষাখাতে এ বছরই সর্বোচ্চ বাজেট: প্রধানমন্ত্রী ফুটপাতে পুনরায় দোকানপাট গড়ে তোলা হলে কঠোর আইনি ব্যবস্থা ইসরায়েলের হামলায় গাজার ৮০ শতাংশের বেশি ভবন ক্ষতিগ্রস্ত কোচ জেসুসের কড়া সমালোচনা করলেন রোনালদোর স্ত্রী সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে রাবিতে মানববন্ধন

‘কোনো প্রতিপক্ষই সহজ নয়’— স্কালোনির সতর্কবার্তা

২০২৬ ফিফা বিশ্বকাপের ড্র অনুষ্ঠিত হয়েছে। তুলনামূলক সহজ গ্রুপে পড়লেও কোনো প্রতিপক্ষকেই ছোট করে দেখতে রাজি নন বর্তমান
  • আপলোড সময় : ৬ ডিসেম্বর ২০২৫, দুপুর ৩:৩৫ সময়
  • আপডেট সময় : ৬ ডিসেম্বর ২০২৫, দুপুর ৩:৩৫ সময়
‘কোনো প্রতিপক্ষই সহজ নয়’— স্কালোনির সতর্কবার্তা ছবি : সংগৃহীত

২০২৬ ফিফা বিশ্বকাপের ড্র অনুষ্ঠিত হয়েছে। তুলনামূলক সহজ গ্রুপে পড়লেও কোনো প্রতিপক্ষকেই ছোট করে দেখতে রাজি নন বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। এই আসরের গ্রুপ পর্ব শেষে কঠিন সব দলগুলোর মুখোমুখি হতে হবে জানিয়ে সতর্কবার্তাও দিয়েছেন আলবিসেলেস্তে বস।


শুক্রবার (৫ ডিসেম্বর) দিবাগত রাতে ওয়াশিংটন ডিসির জন এফ. কেনেডি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে আসন্ন বিশ্বকাপের ড্র। ‘জে’ গ্রুপে আছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। নিজেদের গ্রুপে প্রতিপক্ষ হিসেবে তারা পেয়েছে জর্ডান, অস্ট্রিয়া ও আলজেরিয়াকে।


বিশ্বকাপের ড্র অনুষ্ঠানে সোনালি ট্রফি নিয়ে মঞ্চে হাজির হন স্কালোনি। তিনি বলেন, 'আমরা সর্বোচ্চটা দেবো এবং গত বিশ্বকাপে যা করেছিলাম তাই করার চেষ্টা করবো, যেটা হলো নিজেদের সাধ্যের সবটুকু দেয়া, কোনোভাবেই হাল না ছাড়া।'


স্কালোনি বলেন, '২০২২ বিশ্বকাপের মতো, আমরা বলবো কোনো প্রতিপক্ষই সহজ নয়। আপনাকে ম্যাচগুলো খেলতে হবে। এটা পার করতে পারলে পরে গ্রুপ ‘এইচ’ এর সঙ্গে লড়াই, এক ধাপ থেকে পরের ধাপের পথটা কঠিন। তবে প্রথমে আমাদের গ্রুপ পর্বের চ্যালেঞ্জ পার করতে হবে, এরপর দেখবো।'


সবশেষ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে সৌদি আরবের কাছে হেরেছিল আর্জেন্টিনা। এরপর একের পর এক জয় তুলে নিয়ে তৃতীয় বিশ্বকাপ জেতে তারা। তবে আসরের প্রথম ম্যাচেই সৌদি আরবের কাছে হারের সেই  তিক্ত স্মৃতি এখনও ভুলতে পারেননি স্কালোনি। তাই কোনো প্রতিপক্ষকেই একেবারে সহজ ভাবে নিতে রাজি নন তিনি।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পদত্যাগ করেছেন বিএনপির এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি, আসন শূন্য ঘোষণা

পদত্যাগ করেছেন বিএনপির এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি, আসন শূন্য ঘোষণা