ঢাকা | |
সংবাদ শিরোনাম :
কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী: শামা ওবায়েদ ‘খেলা এখনো শেষ হয়নি, আমাদেরও সময় আসবে’ প্রথমবারের মতো এক মন্ত্রণালয় সামলাতে ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর নিশ্চয়ই কোনও প্ল্যান আছে: বিমান ও পর্যটনমন্ত্রী মন্ত্রী জাতীয় অর্থনীতিতে সিএমএসএমই খাতের অবদান ৫০ শতাংশে উন্নীত করার লক্ষ্য ইমরান খানকে শিফা হাসপাতালে না নেওয়ায়, সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা পিটিআইয়ের ‘বোরকা আইন’: পর্তুগালে জনসমক্ষে বোরকা ও মুখঢাকা পোশাকে নিষেধাজ্ঞা এলজিআরডি মন্ত্রী হলেন ড. আবদুল মঈন খান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী হিসেবে শপথ নিলেন সাচিং প্রু জেরী তথ্যমন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ

সারজিস আলমকে রাজশাহীতে ‘অবাঞ্ছিত’ ঘোষণা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমকে রাজশাহীতে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করা হয়েছে। শুক্রবার (৫ ডিসেম্বর) রাতে
  • আপলোড সময় : ৬ ডিসেম্বর ২০২৫, দুপুর ৪:২৯ সময়
  • আপডেট সময় : ৬ ডিসেম্বর ২০২৫, দুপুর ৪:২৯ সময়
সারজিস আলমকে রাজশাহীতে ‘অবাঞ্ছিত’ ঘোষণা ছবি : সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমকে রাজশাহীতে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করা হয়েছে। শুক্রবার (৫ ডিসেম্বর) রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী জেলা কমিটির সাবেক যুগ্ম আহ্বায়ক ও এনসিপির জেলা সমন্বয় কমিটির সাবেক সদস্য মোতালেব হোসেন নিজের ফেসবুক স্ট্যাটাসে এ ঘোষণা দেন। ফেসবুক স্ট্যাটাসে তিনি দাবি করেন, এনসিপির জেলা আহ্বায়ক সাইফুল ইসলামকে দল থেকে বহিষ্কার না করার কারণেই তারা এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন। গত ২৯ নভেম্বর সাইফুল ইসলামকে আহ্বায়ক করে এনসিপির রাজশাহী জেলার কমিটি ঘোষণা করে কেন্দ্র।


এরপর থেকেই তাকে ‘আওয়ামী দোসর’ আখ্যায়িত করে দলীয় একাংশ আন্দোলনে নেমেছে।মোতালেব হোসেন তার ফেসবুকে লেখেন, ‘সাইফুল ইসলামকে এনসিপিতে এনেছে রাজশাহী বিভাগীয় সংগঠক ইমরান ইমন এবং তিনিই তাকে পদ দিয়েছেন। আমরা দেখেছি, ইমরান ইমনের সঙ্গে সারজিস আলমের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। অনেকবার বিষয়টি জানালেও সারজিস আলম কোনো ব্যবস্থা নেননি।


এর মানে তিনিও জড়িত।’ তিনি আরো লেখেন, ‘রাজশাহীর মাটি থেকে সারজিস আলমকে অবাঞ্ছিত ঘোষণা করা হলো। ইনকিলাব জিন্দাবাদ।’


এ বিষয়ে মোতালেব হোসেন গণমাধ্যমকে বলেন, ‘সারজিস আলমকে আমরা অবাঞ্ছিত ঘোষণা করেছি।


সাইফুল ইসলামের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে রাজশাহীতে এনসিপিকেই অবাঞ্ছিত ঘোষণা করা হবে।’

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কানাডার সঙ্গে চুক্তি করে শুল্ক স্থগিত করলেন ট্রাম্প

কানাডার সঙ্গে চুক্তি করে শুল্ক স্থগিত করলেন ট্রাম্প