ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ধানমন্ডি ৩২ নম্বর থেকে দুটি ককটেল ও চিরকুট উদ্ধার, যা লেখা রয়েছে তাতে মিডিয়া আপনাকে হিরোইন বানাতে পারে, জিরোইনও বানাতে পারে: হিরো আলম ভারতের প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাব কীভাবে ফিরিয়ে দিয়েছিলেন সোনিয়া সবচেয়ে বেশি বয়সে বুকার জিতে রেকর্ড গড়লেন ব্রিটিশ লেখক ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের ঘাঁটি থেকে উড়োজাহাজ সরাল যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধ থেকে সরে আসার পথে ট্রাম্প? সরি না বললে মেরে ফেলার হুমকিও দেবেন, প্রশ্ন পরীমনির এনসিপিকে এই সংসার ভাঙতেই হবে: রাশেদ খাঁন মন্ত্রণালয় থেকে সংসদে বিল আসতে দেরি হওয়ায় ডেপুটি স্পিকারের ক্ষোভ ডিসেম্বরে শেষ হচ্ছে গঙ্গা চুক্তি, জামায়াতের পরিবেশগত সংকটের শঙ্কা

কুড়িগ্রামে ৪ মেট্রিক টন ডিএপি সার জব্দ

কুড়িগ্রামের নাগেশ্বরীতে ৪ মেট্রিক টন ডিএপি সার জব্দ করেছে পুলিশ। শুক্রবার (৫ ডিসেম্বর) রাত ৯টা নাগাদ রায়গঞ্জ ইউনিয়নের
  • আপলোড সময় : ৬ ডিসেম্বর ২০২৫, বিকাল ৫:১ সময়
  • আপডেট সময় : ৬ ডিসেম্বর ২০২৫, বিকাল ৫:১ সময়
কুড়িগ্রামে ৪ মেট্রিক টন ডিএপি সার জব্দ ছবি : সংগৃহীত

কুড়িগ্রামের নাগেশ্বরীতে ৪ মেট্রিক টন ডিএপি সার জব্দ করেছে পুলিশ। শুক্রবার (৫ ডিসেম্বর) রাত ৯টা নাগাদ রায়গঞ্জ ইউনিয়নের উত্তর সাপখাওয়া মাস্টারমোড় এলাকায় কয়েকটি ট্রলি আটক করে স্থানীয়রা।


খবর পেয়ে নাগেশ্বরী থানার পুলিশ সেসব জব্দ করে। স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, সাপখাওয়া ও ব্যাপারীটারী এলাকার বিএডিসি অনুমোদিত সার ডিলার মোছা. হালিমা খাতুনের প্রতিষ্ঠান মেসার্স রাদিয়া ট্রেডার্সের গোডাউন থেকে রাত ৮টার দিকে ৮০ বস্তা ডিএপি সার (প্রতি বস্তায় ৫০ কেজি) একটি নছিমনে করে অন্যত্র সরিয়ে নেওয়া হচ্ছিল।


মাস্টারমোড় বাজারের ভেতরের রাস্তা দিয়ে যাওয়ার সময় স্থানীয়রা নছিমনের সন্দেহজনক গতিবিধি দেখে গাড়িটি থামান। চালক সার পরিবহনের কারণ ব্যাখ্যা করতে না পারায় তারা গাড়িটি আটকে রাখেন। পরে খবর পেয়ে নাগেশ্বরী থানার পুলিশ গিয়ে সারসহ নছিমনটি থানায় নিয়ে যায়।


নাগেশ্বরী উপজেলা কৃষি কর্মকর্তা শাহরিয়ার হোসেন জানান, বিএডিসি ডিলার হালিমা খাতুনের মেসার্স রাদিয়া ট্রেডার্সের গোডাউন থেকে এই সারগুলো স্থানীয় খুচরা ব্যবসায়ী সামাদের কাছে যাচ্ছিলো। পথে জনতা সেগুলো আটক করে। আজ তদন্ত শেষে আইনি ব্যবস্থা নেয়া হবে।


স্থানীয়দের অভিযোগ, কৃষকরা সার পাচ্ছে না। অপরদিকে, ডিলার রাতের আঁধারে সার পাচার করছে। খুচরা ব্যবসায়ীকে বিক্রি করাচ্ছে বেশি দামে। 

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধানমন্ত্রী

৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধানমন্ত্রী