ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ধানমন্ডি ৩২ নম্বর থেকে দুটি ককটেল ও চিরকুট উদ্ধার, যা লেখা রয়েছে তাতে মিডিয়া আপনাকে হিরোইন বানাতে পারে, জিরোইনও বানাতে পারে: হিরো আলম ভারতের প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাব কীভাবে ফিরিয়ে দিয়েছিলেন সোনিয়া সবচেয়ে বেশি বয়সে বুকার জিতে রেকর্ড গড়লেন ব্রিটিশ লেখক ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের ঘাঁটি থেকে উড়োজাহাজ সরাল যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধ থেকে সরে আসার পথে ট্রাম্প? সরি না বললে মেরে ফেলার হুমকিও দেবেন, প্রশ্ন পরীমনির এনসিপিকে এই সংসার ভাঙতেই হবে: রাশেদ খাঁন মন্ত্রণালয় থেকে সংসদে বিল আসতে দেরি হওয়ায় ডেপুটি স্পিকারের ক্ষোভ ডিসেম্বরে শেষ হচ্ছে গঙ্গা চুক্তি, জামায়াতের পরিবেশগত সংকটের শঙ্কা

শ্রমিকদের জন্য বর্তমান সরকারের চেয়ে বেশি কাজ কেউ করেনি: শ্রম উপদেষ্টা

যদি বিনিয়োগ ও কর্মসংস্থান না হয় এবং বাইরে থেকে প্রযুক্তি না আসে, তাহলে দেশের সার্বিক চিত্র বদলাবেনা। সবার
  • আপলোড সময় : ৮ ডিসেম্বর ২০২৫, দুপুর ১:৫৯ সময়
  • আপডেট সময় : ৮ ডিসেম্বর ২০২৫, দুপুর ১:৫৯ সময়
শ্রমিকদের জন্য বর্তমান সরকারের চেয়ে বেশি কাজ কেউ করেনি: শ্রম উপদেষ্টা ছবি : সংগৃহীত

যদি বিনিয়োগ ও কর্মসংস্থান না হয় এবং বাইরে থেকে প্রযুক্তি না আসে, তাহলে দেশের সার্বিক চিত্র বদলাবেনা। সবার আগে দেশি-বিদেশি সব ধরনের বিনিয়োগ প্রয়োজন— এমনটাই মনে করেন শ্রম উপদেষ্টা ড. এম সাখাওয়াত হোসেন। বলেন, শ্রমিকদের জন্য বর্তমান সরকারের চেয়ে বেশি কাজ কেউ করেনি।


সোমবার (৮ ডিসেম্বর) সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের বার্ষিক কার্যক্রম নিয়ে আয়োজিত ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।


উপদেষ্টা বলেন, শ্রমিক অসন্তোষ দূর করতে গত এক বছর তাদের ন্যায্য পাওনা নিশ্চিত করতে কাজ করেছে মন্ত্রণালয়। বড় কনস্ট্রাকশন ফার্মগুলো শ্রম আইন লংঘন করলে সরকারি কোন কাজ পাবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।


তিনি অভিযোগ করেন, চট্টগ্রাম বন্দরে প্রতিদিন আনুমানিক আড়াই কোটি টাকার চাঁদাবাজি হয়। অতীতে যারা চট্টগ্রামের মেয়র হয়েছেন, তারা সিটি করপোরেশনের না হয়ে, বন্দরের দিকেই বেশি নজর দিয়েছেন। এই বন্দর অনেকের কাছে সোনার ডিম পাড়া মুরগির মতো, তাড়াতাড়ি কেটে সব খেয়ে খেলতে চেয়েছে।


দেশের রাজনৈতিক আবহ ও নির্বাচন ইস্যু নিয়ে উপদেষ্টা বলেন, দেশের মানুষ ওয়ান ইলেভেনও দেখেছে। এখনতো রাজনৈতিক দলগুলোর মধ্যে দাঙ্গা হচ্ছে না। সরকার ও রাজনৈতিক দল প্রতিপক্ষ নয়। দলগুলো মধ্যে কথার বিরোধ থাকবেই।


জনগণের মধ্যে নির্বাচন নিয়ে আস্থার সংকট আছে কি না, এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা জানান, অনেক বছর দেশে নির্বাচন হয়নি। তাই হয়তো এমনটা মনে হতে পারে। তবে সুষ্ঠু নির্বাচনের জন্য সার্বিক প্রস্তুতি চলছেএবং নির্ধারিত সময়েই ভোট হবে। এ নিয়ে কোন সংশয় নেই।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধানমন্ত্রী

৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধানমন্ত্রী