ঢাকা | |
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে দুই দেশ কাজ করছে: হুমায়ুন কবির বিদ্যালয়ের মিড-ডে মিলে খাবারের মান নিয়ে কোনো আপস নয়: প্রধানমন্ত্রী সৌদি আরবের লোহিত সাগরে ইয়ানবু বন্দরের কাছে তেলবাহী জাহাজে হামলা সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীর ‘আই হ্যাভ আ প্ল্যান’ কমিটমেন্টের সফল বাস্তবায়ন হবে: প্রেস সচিব আইফোনের কিস্তির চাপে যমুনায় ঝাঁপ দিলেন নৃত্যশিল্পী চেকপোস্ট দেখে পালানোর চেষ্টা, তল্লাশিতে মিললো বিদেশি পিস্তল ১৮০ দিনে সরকারের অপরিকল্পিত সিদ্ধান্ত ও অব্যবস্থাপনায় বেড়েছে জনভোগান্তি: ১১ দলীয় জোট ১৮০ দিনের কাজের জবাবদিহিতায় গণমাধ্যমের সামনে আবুল হোসেন খান ‘কোচ সেজে’ আর বিদেশ ভ্রমণ করতে পারবেন না ফেডারেশন কর্মকর্তারা

জামায়াত ধর্ম নিয়ে কাজ করে, ব্যবহার করে না: আমির

ব্যক্তি বা দলের জন্য নয়, জামায়াত জনগণের রাজনীতি করে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি
  • আপলোড সময় : ৮ ডিসেম্বর ২০২৫, দুপুর ২:১ সময়
  • আপডেট সময় : ৮ ডিসেম্বর ২০২৫, দুপুর ২:১ সময়
জামায়াত ধর্ম নিয়ে কাজ করে, ব্যবহার করে না: আমির ছবি : সংগৃহীত

ব্যক্তি বা দলের জন্য নয়, জামায়াত জনগণের রাজনীতি করে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ধর্ম নিয়ে কাজ করে জামায়াত। ধর্মকে কখনই ব্যবহার করে না। সোমবার (৮ ডিসেম্বর) ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে ডা. শফিকুর রহমান একথা বলেন।


তিনি বলেন, বৈঠকে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে কথা হয়েছে। ইইউ প্রতিনিধিরা জানতে চেয়েছেন নির্বাচনে আমাদের প্রস্তুতি কতটুকো আর সাধারণ নির্বাচন এবং গণভোট যদি কই দিনে হয় তাহলে কোনও সমস্যা হবে কী না? আমরা বলেছি আমাদের দেশের মানুষ এ বিষয়ে ততটা সচেতন নয়। তাই নির্বাচনের দিকে বিশৃঙ্খলা হতে পারে। এজন্য আমরা বলেছিলাম দুটো নির্বাচন আলাদা হওয়া উচিত। সরকার চাইলে এখনও তা করতে পারে।


জামায়াতের আমির বলেন, ক্ষমতায় গেলে আমরা ইনক্লুসিভ বাংলাদেশ গড়বো। আমরা কোনও দলকেই বাদ দেবো না। দেশের স্বার্থে দারুণভাবে আমোরা অনুভব করি, জামায়াত ক্ষমতায় গেলে অন্তত আগামী ৫ বছর দেশের স্থিতিশীলতা, অর্থনিতী ফিরিয়ে আনা, সমাজে আইনের শাসন প্রতিষ্ঠা পাবে।


দুইটি জিনিস অনুরোধ করবো প্রথমত, নিজে দুর্নীতি করবেন না এমনকি বিষয়টাকে প্রশ্রয় দিবেন না। দ্বিতীয়ত, সকলের জন্য সমান বিচার নিশ্চিত করা, এ বিষয়ে রাজনৈতিকভাব হস্তক্ষেপ করা যাবে না। যারা অন্তত এই দুইটি বিষয়ে একমত হবেন আমরা তাদের নিয়ে সরকার গঠন করতে আগ্রহী। 


খালেদা জিয়ার অসুস্থতায় রাজনীতিতে কোনও সংকট দেখছেন কী না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সুস্থতা অসুস্থতা আল্লাহর সিদ্ধান্তের ওপর নির্ভর করে। দেশবাসী তার সুস্থতায় শ্রদ্ধা নিবেদন করে দোয়া করছে। সবাইকে বিদায় নিতে হবে। এর সাথে সমাজের চাকা চলা বা অচল হওয়া উচিত নয়। 


তিনি আরও জানান, ফেব্রুয়ারির নির্বাচন খুবই প্রয়োজন। এর সামান্য নড়চড় হলে দেশ গভীর সংকটে পড়বে। এ সময় দেশের স্বার্থে আগামীর স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান জামায়াতের আমির।  

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চ্যাটজিপিটিতে সাবেক প্রেমিকাকে হত্যার পরিকল্পনা, গোয়েন্দা সংস্থাকে জানিয়ে দিলো এআই

চ্যাটজিপিটিতে সাবেক প্রেমিকাকে হত্যার পরিকল্পনা, গোয়েন্দা সংস্থাকে জানিয়ে দিলো এআই