ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মিয়ানমারে হাজার হাজার রোহিঙ্গাকে হত্যা, নারী-শিশুর ওপর যৌন সহিংসতার প্রমাণ মিলেছে বরিশালে জাহাঙ্গীর কবির নানকের বাসায় ভাঙচুর ও অগ্নিসংযোগ মডেল খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন, ফ্লাইওভারের পাশে ককটেল বিস্ফোরণ ড. ইউনূসের বিরুদ্ধে মামলা করার কথা ভাবছেন টিউলিপ রাজধানীর রায়েরবাজার কাঁচাবাজারে অগ্নিকাণ্ড ‘খুবই অস্বাস্থ্যকর’ বাতাস, দূষিত শহরের তালিকায় দ্বিতীয় ঢাকা গোপালগঞ্জে বিএনপি কার্যালয়ে আগুন, এমপির ক্লিনিকে ভাঙচুর ২১ জেলায় নাশকতা ও অগ্নিসংযোগে নিহত ৪, দেশজুড়ে নিরাপত্তা জোরদার আমি চাঁদাবাজি করলে আমাকেও হাতকড়া পরান: শফিকুর রহমান

ফিফা আরব কাপের কোয়ার্টার ফাইনালে সিরিয়া-ফিলিস্তিন

ফিফা আরব কাপের কোয়ার্টার ফাইনালে পৌঁছেছে সিরিয়ার ও ফিলিস্তিন ফুটবল দল। এই সাফল্যের ফলে দেশজুড়ে উৎসবের আমেজ দেখা
  • আপলোড সময় : ৮ ডিসেম্বর ২০২৫, দুপুর ৪:৫৭ সময়
  • আপডেট সময় : ৮ ডিসেম্বর ২০২৫, দুপুর ৪:৫৭ সময়
ফিফা আরব কাপের কোয়ার্টার ফাইনালে সিরিয়া-ফিলিস্তিন ছবি : সংগৃহীত

ফিফা আরব কাপের কোয়ার্টার ফাইনালে পৌঁছেছে সিরিয়ার ও ফিলিস্তিন ফুটবল দল। এই সাফল্যের ফলে দেশজুড়ে উৎসবের আমেজ দেখা দিয়েছে। বিজয় এসেছে এমন এক সময়ে, যখন বাশার আল-আসাদের পতনের পর সিরিয়ায় ‘লিবারেশন ডে’ উদযাপনের প্রস্তুতি চলছে। অন্যদিকে, ফিলিস্তিনিদের জন্য এই জয় বিশাল বড় কিছু বলে জানিয়েছেন ভক্তরা। 


গতকাল রোববার (৭ ডিসেম্বর) কাতারে ফিফা আরব কাপের ম্যাচে সিরিয়া ও ফিলিস্তিনের মধ্যকার খেলাটি গোলশূন্য ড্রতে শেষ হয়। ‘গ্রুপ এ’-তে সমান ৫ পয়েন্ট নিয়ে দুই দলই প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালে পৌঁছেছে। অন্যদিকে, স্বাগতিক কাতার এবং তিউনিসিয়া টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে।


ম্যাচ শেষ হওয়ার আগে প্রায় ৪০,০০০ দর্শক এডুকেশন সিটি স্টেডিয়ামে নাচে-মেলায় আনন্দ উদযাপন শুরু করেন। পিচে খেলোয়াড়রা একে অপরের জার্সি বিনিময় করে ছবি তুলেছেন।


সিরিয়ার স্ট্রাইকার মাহমুদ আল-মাওয়াস বলেন,

'এই ফলাফল সিরিয়ার মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ এটি লিবারেশন ডে উদযাপনের সঙ্গে মিলেছে। এখন আমাদের সম্পূর্ণ মনোযোগ কোয়ার্টার ফাইনালে থাকবে।'


সিরিয়ার এই সাফল্য দেশটির জনগণের মধ্যে আনন্দ ও গৌরবের মুহূর্ত সৃষ্টি করেছে এবং টুর্নামেন্টের পরবর্তী রাউন্ডে উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শ্রমিক অসন্তোষে ১২১ পোশাক কারখানায় উৎপাদন বন্ধ: বিজিএমইএ

শ্রমিক অসন্তোষে ১২১ পোশাক কারখানায় উৎপাদন বন্ধ: বিজিএমইএ