ঢাকা | |
সংবাদ শিরোনাম :
কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী: শামা ওবায়েদ ‘খেলা এখনো শেষ হয়নি, আমাদেরও সময় আসবে’ প্রথমবারের মতো এক মন্ত্রণালয় সামলাতে ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর নিশ্চয়ই কোনও প্ল্যান আছে: বিমান ও পর্যটনমন্ত্রী মন্ত্রী জাতীয় অর্থনীতিতে সিএমএসএমই খাতের অবদান ৫০ শতাংশে উন্নীত করার লক্ষ্য ইমরান খানকে শিফা হাসপাতালে না নেওয়ায়, সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা পিটিআইয়ের ‘বোরকা আইন’: পর্তুগালে জনসমক্ষে বোরকা ও মুখঢাকা পোশাকে নিষেধাজ্ঞা এলজিআরডি মন্ত্রী হলেন ড. আবদুল মঈন খান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী হিসেবে শপথ নিলেন সাচিং প্রু জেরী তথ্যমন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ

দল বিলুপ্ত করে বিএনপিতে ফিরলেন শাহাদাত হোসেন

নিজ দল বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টি (বিএলডিপি) বিলুপ্ত করে বিএনপিতে যোগ দিয়েছেন শাহাদাত হোসেন।সদ্য বিলুপ্ত বিএলডিপির চেয়ারম্যান শাহাদাত
  • আপলোড সময় : ৯ ডিসেম্বর ২০২৫, সকাল ৯:৩২ সময়
  • আপডেট সময় : ৯ ডিসেম্বর ২০২৫, সকাল ৯:৩২ সময়
দল বিলুপ্ত করে বিএনপিতে ফিরলেন শাহাদাত হোসেন ছবি : সংগৃহীত

নিজ দল বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টি (বিএলডিপি) বিলুপ্ত করে বিএনপিতে যোগ দিয়েছেন শাহাদাত হোসেন।


সদ্য বিলুপ্ত বিএলডিপির চেয়ারম্যান শাহাদাত হোসেন সোমবার (৮ ডিসেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে গিয়ে দলটিতে যোগদান করেন।


এর আগে, বিএনপি থেকে জানানো হয়েছিল আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসন থেকে শাহাদাত হোসেন সেলিম ধানের শীষ প্রতীকে লড়বেন।


শাহাদাত হোসেনের রাজনীতির হাতেকড়ি ছাত্রদল দিয়ে। পরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন দীর্ঘসময়। কর্ণেল (অব.) অলি আহমদের সঙ্গে বিএনপি ছেড়ে এলডিপিতে যোগ দিয়েছিলেন তিনি। পরে ২০১৯ সালে এলডিপি থেকে বেরিয়ে বিএলডিপি গঠন করেন তিনি।


এদিকে, অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের বাড়িও লক্ষ্মীপুরের রামগঞ্জে। তিনিও লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসন থেকে নির্বাচনে প্রার্থী হবেন বলে গুঞ্জন রয়েছে। 

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কানাডার সঙ্গে চুক্তি করে শুল্ক স্থগিত করলেন ট্রাম্প

কানাডার সঙ্গে চুক্তি করে শুল্ক স্থগিত করলেন ট্রাম্প