ঢাকা | |
সংবাদ শিরোনাম :
কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী: শামা ওবায়েদ ‘খেলা এখনো শেষ হয়নি, আমাদেরও সময় আসবে’ প্রথমবারের মতো এক মন্ত্রণালয় সামলাতে ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর নিশ্চয়ই কোনও প্ল্যান আছে: বিমান ও পর্যটনমন্ত্রী মন্ত্রী জাতীয় অর্থনীতিতে সিএমএসএমই খাতের অবদান ৫০ শতাংশে উন্নীত করার লক্ষ্য ইমরান খানকে শিফা হাসপাতালে না নেওয়ায়, সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা পিটিআইয়ের ‘বোরকা আইন’: পর্তুগালে জনসমক্ষে বোরকা ও মুখঢাকা পোশাকে নিষেধাজ্ঞা এলজিআরডি মন্ত্রী হলেন ড. আবদুল মঈন খান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী হিসেবে শপথ নিলেন সাচিং প্রু জেরী তথ্যমন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ

নির্বাচন পেছানোর ষড়যন্ত্র জনগণ মেনে নেবে না : ফয়জুল করীম

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, ‘কোনো দল বা কোনো ব্যক্তিকে কেন্দ্র
  • আপলোড সময় : ৯ ডিসেম্বর ২০২৫, বিকাল ৫:৫৯ সময়
  • আপডেট সময় : ৯ ডিসেম্বর ২০২৫, বিকাল ৫:৫৯ সময়
নির্বাচন পেছানোর ষড়যন্ত্র জনগণ মেনে নেবে না : ফয়জুল করীম ছবি : সংগৃহীত

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, ‘কোনো দল বা কোনো ব্যক্তিকে কেন্দ্র করে নির্বাচন পেছানোর কোনো ষড়যন্ত্র জনগণ মেনে নেবে না।’


মঙ্গলবার (৯ নভেম্বর) দুপুরে চাষাড়া কেন্দ্রীয় শহীদ মিনারে ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে একটি নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।


ফয়জুল করীম বলেন, ‘দেশের মানুষ একটি স্বচ্ছ, শান্ত ও নিরপেক্ষ নির্বাচন চায়।’ তিনি আশা প্রকাশ করেন, অন্তর্বর্তী সরকার শান্ত পরিবেশে দেশকে সেই নির্বাচন উপহার দেবে।


তিনি বলেন, ‘ঘোষিত পরিকল্পনা অনুযায়ী ফেব্রুয়ারির প্রথম দিকেই নির্বাচন হওয়াই জনগণের প্রত্যাশা। তিনি সতর্ক করে বলেন, অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ নির্বাচন আয়োজন করতে ব্যর্থ হলে জনগণ তা মেনে নেবে না।’


ফয়জুল করীম বলেন, ‘দেশের মানুষ চাঁদাবাজদের আর ভোট দেবে না। বিদেশে অর্থপাচারকারীদের প্রতিও জনরোষ বাড়ছে।


দেশের মানুষ শান্তিপ্রিয়—নারীরা নিরাপত্তা, ব্যবসায়ীরা চাঁদামুক্ত ব্যবসাবান্ধব পরিবেশ, চাকরিজীবীরা যোগ্যতার ভিত্তিতে পদোন্নতি এবং শ্রমিকরা ন্যায্য অধিকার চান। কোনো ধরনের আন্দোলন শুরু হওয়ার আগেই জনগণ তাদের মৌলিক অধিকার সুরক্ষিত দেখতে চায়।’

তিনি দাবি করেন, ‘দেশে ২৮ লাখ কোটি টাকা পাচার না হলে কোনো মানুষ দারিদ্র্যসীমার নিচে জীবন যাপন করতে হতো না।’


অধ্যাপক মাহবুবুর রহমান সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন মাওলানা গাজী আতাউর রহমান, মাওলানা লোকমান হোসেন জাফরী, মুফতি মাসুম বিল্লাহ, মাওলানা ইসমাঈল সিরাজি, মাওলানা মো. দ্বীন ইসলাম, মুহাম্মদ শফিকুল ইসলাম, সুলতান মাহমুদ প্রমুখ।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কানাডার সঙ্গে চুক্তি করে শুল্ক স্থগিত করলেন ট্রাম্প

কানাডার সঙ্গে চুক্তি করে শুল্ক স্থগিত করলেন ট্রাম্প