ঢাকা | |
সংবাদ শিরোনাম :
কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী: শামা ওবায়েদ ‘খেলা এখনো শেষ হয়নি, আমাদেরও সময় আসবে’ প্রথমবারের মতো এক মন্ত্রণালয় সামলাতে ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর নিশ্চয়ই কোনও প্ল্যান আছে: বিমান ও পর্যটনমন্ত্রী মন্ত্রী জাতীয় অর্থনীতিতে সিএমএসএমই খাতের অবদান ৫০ শতাংশে উন্নীত করার লক্ষ্য ইমরান খানকে শিফা হাসপাতালে না নেওয়ায়, সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা পিটিআইয়ের ‘বোরকা আইন’: পর্তুগালে জনসমক্ষে বোরকা ও মুখঢাকা পোশাকে নিষেধাজ্ঞা এলজিআরডি মন্ত্রী হলেন ড. আবদুল মঈন খান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী হিসেবে শপথ নিলেন সাচিং প্রু জেরী তথ্যমন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ

দ্রুত অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচন দেখতে চায় ইইউ: আমীর খসরু

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার দেখতে চায় ইউরোপীয় ইউনিয়ন
  • আপলোড সময় : ১০ ডিসেম্বর ২০২৫, সকাল ৯:১৫ সময়
  • আপডেট সময় : ১০ ডিসেম্বর ২০২৫, সকাল ৯:১৫ সময়
দ্রুত অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচন দেখতে চায় ইইউ: আমীর খসরু ছবি : সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার দেখতে চায় ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। বাংলাদেশে দ্রুত একটি অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন দেখতে চায়।


মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে গুলশানে ইইউ রাষ্ট্রদূতের সঙ্গে বিএনপি নেতাদের দেড় ঘণ্টারও বেশি সময় ধরে বৈঠক হয়। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।


আমীর খসরু বলেন, ইইউ দ্রুত আসন্ন নির্বাচনী প্রক্রিয়া দেখতে আগ্রহী। পরস্পরের প্রতি সম্মান বজায় রেখে কীভাবে একটি শান্তিপূর্ণ ভোটের পরিবেশ নিশ্চিত করা যায় সেটি আলোচনার মূল বিষয়বস্তু ছিল। তাছাড়া, ব্যবসা-বাণিজ্যেসহ বিদ্যমান বিভিন্ন বাধা দূর করার উপায় নিয়েও কথাবার্তা হয়েছে। এ সময় বিএনপি ক্ষমতায় এলে ইইউ'র সঙ্গে সম্পর্ক আরও জোরদার হবে বলেও মন্তব্য করেন তিনি। 


তিনি আরও বলেন, নির্বাচন নিয়ে বিএনপির কোনও শঙ্কা নেই। রাজনৈতিক অস্থিরতা বা উগ্র বক্তব্যের সংস্কৃতি বদলাতে হবে। বিএনপি আর কোনো সংঘর্ষমুখী পরিবেশ চায় না। বরং একটি শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনেই সবাইকে যেতে হবে।


বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ উপস্থিত ছিলেন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কানাডার সঙ্গে চুক্তি করে শুল্ক স্থগিত করলেন ট্রাম্প

কানাডার সঙ্গে চুক্তি করে শুল্ক স্থগিত করলেন ট্রাম্প