ঢাকা | |
সংবাদ শিরোনাম :
হাসিনা আমলের ব্যাংক নিয়ন্ত্রণের সুযোগ আবার ফেরত আনছে বিএনপি: হাসনাত ১৭ বছরে অর্থনীতি ধ্বংস করে গেছে স্বৈরাচার, পুনরুদ্ধারে লড়ছে সরকার: শামা ওবায়েদ ২ কোটির বেশি প্রবীণকে এককালীন ৯০ ডলার দেওয়ার ঘোষণা ট্রাম্পের তরুণদের স্বপ্ন ও সম্ভাবনার গল্প শোনাতে প্রথমা বুক ক্যাফেতে কথাসাহিত্যিক রাহিতুল ইসলাম শাহজালাল বিমানবন্দরে দুই কর্মীর জুতায় মিলল ১৬ কোটি টাকার স্বর্ণ ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির রিমান্ডে ঘটনার সত্যতা স্বীকার করেছেন আখতারুজ্জামান: পুলিশ কিংবদন্তি হওয়ার পথে এগিয়ে চলেছে ইয়ামাল: স্পেন কোচ সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের এপিএস রাশেদুলের সাতটি ব্যাংক হিসাব অবরুদ্ধ সস্ত্রীক প্রধানমন্ত্রীর সঙ্গে ট্রাম্পের ছবি নিয়ে প্রেস উইংয়ের ব‍্যাখ‍্যা

স্বস্তির জয় পেলো লিভারপুল

চ্যাম্পিয়নস লিগে হাইভোল্টেজ ম্যাচে ঘরের মাঠে লিভারপুলের কাছে হেরেছে ইন্টার মিলান। অলরেডদের হয়ে একমাত্র গোলটি করেন হাঙ্গেরিয়ান মিডফিল্ডার
  • আপলোড সময় : ১০ ডিসেম্বর ২০২৫, দুপুর ১২:২৭ সময়
  • আপডেট সময় : ১০ ডিসেম্বর ২০২৫, দুপুর ১২:২৭ সময়
স্বস্তির জয় পেলো লিভারপুল ছবি : সংগৃহীত

চ্যাম্পিয়নস লিগে হাইভোল্টেজ ম্যাচে ঘরের মাঠে লিভারপুলের কাছে হেরেছে ইন্টার মিলান। অলরেডদের হয়ে একমাত্র গোলটি করেন হাঙ্গেরিয়ান মিডফিল্ডার ডমিনিক সোবোসলাই।


একের পর এক বাজে পারফরমেন্সে এবার খুব একটা স্বস্তিতে ছিল না অলরেডরা। এর মধ্যে মোহামেদ সালাহ করে বসলেন কোচ নিয়ে বিস্ফোরক মন্তব্য। প্রতিপক্ষের মাঠে সালাহকে ছাড়াই মাঠে নামে লিভারপুল। ম্যাচের ৮৮ মিনিট পর্যন্ত গোলের দেখা পায়নি কোনো দল। তবে এক ফাউলেই পালটে যায় ম্যাচের ফলাফল।


৮৬ মিনিটে ডি-বক্সে ফ্লোহিয়ান ভিয়েৎসকে ফাউল করেন ডিফেন্ডার আলেস্সান্দ্রো বাস্তোনি। পেনাল্টি থেকে ডমিনিক সোবোসলাইর গোলে জয়ের ভিত পায় লিভারপুল। শেষ পর্যন্ত ১-০ ব্যবধানে জয় নিয়ে ফেরে আর্নে স্লটের শিষ্যরা।


এই জয়ে ৬ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের ৮ নম্বরে আছে লিভারপুল। ইন্টার রয়েছে পয়েন্ট টেবিলের ৫ নম্বরে। ৬ ম্যাচে তাদের পয়েন্টও ১২। তবে গোল ব্যবধানে এগিয়ে ইতালিয়ান ক্লাবটি।


এদিকে, রাতের আরেক ম্যাচে লিড নিয়েও আটালান্টার মাঠে পয়েন্ট খুইয়েছে চেলসি। ম্যাচের ২৫ মিনিটে জোয়াও পেদ্রোর গোলে এগিয়ে যায় দ্য ব্লুজ। ৫৫ মিনিটে স্কোরলাইন সমান করেন জিয়ানলুকা স্কামাকা। আর ৮৩ মিনিটে চার্লস ডি কেটেলায়েরের গোলে হার নিয়ে ফেরে চেলসি।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পদত্যাগ করেছেন বিএনপির এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি, আসন শূন্য ঘোষণা

পদত্যাগ করেছেন বিএনপির এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি, আসন শূন্য ঘোষণা