ঢাকা | |
সংবাদ শিরোনাম :
রাজমিস্ত্রী থেকে বিশ্বকাপ দলে ইগর থিয়াগো রামিসা হত্যা: আদালতে নেওয়া হয়েছে দুই আসামিকে অফ-ফর্মে থাকা বুমরাহকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন জয়াবর্ধন ৭ দিনের মধ্যে বিচার সম্পন্ন , ছুটি বাতিল হতে পারে বিশেষ আদালতের: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদল নেতার সঙ্গে আওয়ামী লীগ নেতার মেয়ের বিয়েতে অতিথি জামায়াতের এমপি আগামীকাল থেকে চলবে ১০টি স্পেশাল ট্রেন: রেলমন্ত্রী ঈদযাত্রায় উত্তরবঙ্গবাসীদের জন্য বিশাল সুখবর পাকিস্তানের সেনাপ্রধানকে কড়া বার্তা ইরানের স্পিকার বাঘের ঘালিবাফের ‘হজে ঝগড়া-বিবাদ নয়, ইবাদতেই মন দিন’- মসজিদে নববীর ইমামের হৃদয়ছোঁয়া আহ্বান শ্রীমঙ্গলে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

কথা রাখেনি এনসিপি, খালেদা জিয়ার আসনে শাপলা কলির প্রার্থী

গত নভেম্বরের শুরুতেই এনসিপি ঘোষণা দিয়েছিল, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আসনে প্রার্থী দেবে না দলটি।
  • আপলোড সময় : ১০ ডিসেম্বর ২০২৫, দুপুর ২:৩৯ সময়
  • আপডেট সময় : ১০ ডিসেম্বর ২০২৫, দুপুর ২:৩৯ সময়
কথা রাখেনি এনসিপি, খালেদা জিয়ার আসনে শাপলা কলির প্রার্থী ছবি : সংগৃহীত

গত নভেম্বরের শুরুতেই এনসিপি ঘোষণা দিয়েছিল, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আসনে প্রার্থী দেবে না দলটি। কিন্তু সেই কথা রাখেনি দলটি।


নভেম্বরের ৩ তারিখে বিএনপি প্রথম ধাপে ২৩৭টি আসনে প্রার্থী ঘোষণা করে। এর একদিনের মাথায় ৪ নভেম্বর এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী জানিয়েছিলেন, তার দল প্রার্থী দেবে না খালেদা জিয়ার বিরুদ্ধে। তাতে দলটি প্রসংশসা-ও কুড়িয়েছিল নেটিজেনদের কাছ থেকে।


তবে, আজ বুধবার (১০ ডিসেম্বর) এনসিপি যে ১২৫টি আসনে প্রার্থী দিয়েছে, তাতে দেখা গেছে, দিনাজপুর-৩ আসনে শাপল কলির প্রার্থী আ হ ম শামসুল মুকতাদির। তিনি এনসিপির দিনাজপুর জেলা শাখার আহ্বায়ক। 


আসনটিতে ধানের শীষ নিয়ে লড়ার কথা খালেদা জিয়ার। বিএনপি ঘোষিত প্রার্থী তালিকা অনুযায়ী, ফেনী-১, দিনাজপুর-৩ ও বগুড়া-৭ আসন থেকে ভোট করবেন তিনি।


এছাড়া, এই আসনে জামায়াতের প্রার্থী অ্যাডভোকেট মইনুল আলম।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ঈদের নামাজের আগে কোরবানি করা যাবে?

ঈদের নামাজের আগে কোরবানি করা যাবে?