ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ধানমন্ডি ৩২ নম্বর থেকে দুটি ককটেল ও চিরকুট উদ্ধার, যা লেখা রয়েছে তাতে মিডিয়া আপনাকে হিরোইন বানাতে পারে, জিরোইনও বানাতে পারে: হিরো আলম ভারতের প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাব কীভাবে ফিরিয়ে দিয়েছিলেন সোনিয়া সবচেয়ে বেশি বয়সে বুকার জিতে রেকর্ড গড়লেন ব্রিটিশ লেখক ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের ঘাঁটি থেকে উড়োজাহাজ সরাল যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধ থেকে সরে আসার পথে ট্রাম্প? সরি না বললে মেরে ফেলার হুমকিও দেবেন, প্রশ্ন পরীমনির এনসিপিকে এই সংসার ভাঙতেই হবে: রাশেদ খাঁন মন্ত্রণালয় থেকে সংসদে বিল আসতে দেরি হওয়ায় ডেপুটি স্পিকারের ক্ষোভ ডিসেম্বরে শেষ হচ্ছে গঙ্গা চুক্তি, জামায়াতের পরিবেশগত সংকটের শঙ্কা

জামালপুরে র‍্যাব সদস্যের স্ত্রীকে শ্বাসরোধে হত্যা

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় চুরি করতে গিয়ে র‍্যাব সদস্যের স্ত্রী লিপি খাতুন (৩৫) নামের এক গৃহবধূকে গলায় ওড়না পেঁচিয়ে
  • আপলোড সময় : ১১ ডিসেম্বর ২০২৫, দুপুর ৪:৩৬ সময়
  • আপডেট সময় : ১১ ডিসেম্বর ২০২৫, দুপুর ৪:৩৬ সময়
জামালপুরে র‍্যাব সদস্যের স্ত্রীকে শ্বাসরোধে হত্যা ছবি : সংগৃহীত

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় চুরি করতে গিয়ে র‍্যাব সদস্যের স্ত্রী লিপি খাতুন (৩৫) নামের এক গৃহবধূকে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।


বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) ভোরের দিকে উপজেলার শিমলা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। 


লিপি খাতুন কামরাবাদ ইউনিয়নের শুয়াকৈর এলাকার মহর উদ্দিনের স্ত্রী। তার স্বামী ঢাকার মোহাম্মদপুর র‌্যাব-২ এ সহকারী উপ-পরিদর্শক হিসেবে কর্মকরত আছেন। তিনি উপজেলার শিমলা বাজার এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন। তিনি তিন সন্তানের জননী। 


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রাতে গৃহবধূ লিপি খাতুন তার মেয়েকে নিয়ে ঘুমিয়ে পড়েন। আজ ভোরের দিকে চোর ঘরের গ্রিল কেটে ঘরে ঢুকে পড়ে। এ সময় চোরকে চিনে ফেলায় গলায় ওড়না পেঁচিয়ে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা করে। সকালে খবর পেয়ে পুলিশ গিয়ে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।


সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাচ্ছু মিয়া বলেন, শ্বাসরোধে ওই গৃহবধূকে হত্যা করে, নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায় চোর। গৃহবধূর মরদেহ ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণের প্রস্তুতি চলছে। সেইসাথে, এ ঘটনায় থানায় মামলা দায়েরর প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধানমন্ত্রী

৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধানমন্ত্রী