ঢাকা | |
সংবাদ শিরোনাম :
রাজমিস্ত্রী থেকে বিশ্বকাপ দলে ইগর থিয়াগো রামিসা হত্যা: আদালতে নেওয়া হয়েছে দুই আসামিকে অফ-ফর্মে থাকা বুমরাহকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন জয়াবর্ধন ৭ দিনের মধ্যে বিচার সম্পন্ন , ছুটি বাতিল হতে পারে বিশেষ আদালতের: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদল নেতার সঙ্গে আওয়ামী লীগ নেতার মেয়ের বিয়েতে অতিথি জামায়াতের এমপি আগামীকাল থেকে চলবে ১০টি স্পেশাল ট্রেন: রেলমন্ত্রী ঈদযাত্রায় উত্তরবঙ্গবাসীদের জন্য বিশাল সুখবর পাকিস্তানের সেনাপ্রধানকে কড়া বার্তা ইরানের স্পিকার বাঘের ঘালিবাফের ‘হজে ঝগড়া-বিবাদ নয়, ইবাদতেই মন দিন’- মসজিদে নববীর ইমামের হৃদয়ছোঁয়া আহ্বান শ্রীমঙ্গলে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়া-হাদির খোঁজ নিলেন মির্জা ফখরুল

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার চিকিৎসার সর্বশেষ অবস্থা জানতে এভারকেয়ার হাসপাতালে গিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল
  • আপলোড সময় : ১৩ ডিসেম্বর ২০২৫, সকাল ৯:১৭ সময়
  • আপডেট সময় : ১৩ ডিসেম্বর ২০২৫, সকাল ৯:১৭ সময়
এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়া-হাদির খোঁজ নিলেন মির্জা ফখরুল ছবি : সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার চিকিৎসার সর্বশেষ অবস্থা জানতে এভারকেয়ার হাসপাতালে গিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একইসঙ্গে গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চ মুখপাত্র ও ঢাকা-৮ সংসদীয় স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান বিন হাদির শারীরিক পরিস্থিতির খবর নেন তিনি। 


শুক্রবার (১২ ডিসেম্বর) রাত ১১ টা ২০ মিনিট রাজধানীর এভারকেয়ার হাসপাতালে পৌঁছান মির্জা ফখরুল। এ সময় তার সাথে সাথে ছিলেন বিএনপি স্হায়ী কমিটি সদস্য অধ্যাপক ডা: এ জেড এম জাহিদ হোসেন। 


এর আগে, ঢাকায় সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদির ওপর গুলিবর্ষণের ঘটনায় উদ্বেগ জানিয়ে আসন্ন নির্বাচনে সব প্রার্থীর নিরাপত্তা নিশ্চিতের জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি দাবি জানিয়েছেন বিএনপির মহাসচিব।


সম্ভাব্য প্রার্থী হাদির ওপর হামলার প্রতিবাদে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শনিবার (১৩ ডিসেম্বর) সারা দেশে বিক্ষোভের ডাক দিয়েছেন বলেও জানান মির্জা ফখরুল।


উল্লেখ্য, আজ দুপুরে বিজয়নগরে একটি মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি তাকে গুলি করে পালিয়ে যায়। 

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ঈদের নামাজের আগে কোরবানি করা যাবে?

ঈদের নামাজের আগে কোরবানি করা যাবে?