ঢাকা | |
সংবাদ শিরোনাম :
হাসিনা আমলের ব্যাংক নিয়ন্ত্রণের সুযোগ আবার ফেরত আনছে বিএনপি: হাসনাত ১৭ বছরে অর্থনীতি ধ্বংস করে গেছে স্বৈরাচার, পুনরুদ্ধারে লড়ছে সরকার: শামা ওবায়েদ ২ কোটির বেশি প্রবীণকে এককালীন ৯০ ডলার দেওয়ার ঘোষণা ট্রাম্পের তরুণদের স্বপ্ন ও সম্ভাবনার গল্প শোনাতে প্রথমা বুক ক্যাফেতে কথাসাহিত্যিক রাহিতুল ইসলাম শাহজালাল বিমানবন্দরে দুই কর্মীর জুতায় মিলল ১৬ কোটি টাকার স্বর্ণ ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির রিমান্ডে ঘটনার সত্যতা স্বীকার করেছেন আখতারুজ্জামান: পুলিশ কিংবদন্তি হওয়ার পথে এগিয়ে চলেছে ইয়ামাল: স্পেন কোচ সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের এপিএস রাশেদুলের সাতটি ব্যাংক হিসাব অবরুদ্ধ সস্ত্রীক প্রধানমন্ত্রীর সঙ্গে ট্রাম্পের ছবি নিয়ে প্রেস উইংয়ের ব‍্যাখ‍্যা

সুয়ারেজ ও ডি পলকে নিয়ে কলকাতায় মেসি, শাহরুখের সঙ্গে দেখা যাবে একই মঞ্চে

কলকাতা পৌঁছেছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। শুক্রবার (১২ ডিসেম্বর) ভোররাতে বিশেষ ফ্লাইটে ভারতে পা রাখেন এলএমটেন। মেসির সফরসঙ্গী
  • আপলোড সময় : ১৩ ডিসেম্বর ২০২৫, দুপুর ১১:৪৬ সময়
  • আপডেট সময় : ১৩ ডিসেম্বর ২০২৫, দুপুর ১১:৪৬ সময়
সুয়ারেজ ও ডি পলকে নিয়ে কলকাতায় মেসি, শাহরুখের সঙ্গে দেখা যাবে একই মঞ্চে ছবি : সংগৃহীত

কলকাতা পৌঁছেছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। শুক্রবার (১২ ডিসেম্বর) ভোররাতে বিশেষ ফ্লাইটে ভারতে পা রাখেন এলএমটেন। মেসির সফরসঙ্গী হয়ে কলকাতায় এসেছেন তার ক্লাব সতির্থ লুইস সুয়ারেজ ও ডি পলও।


জানা গেছে, রাত আড়াইটায় কলকাতায় অবতরণ করে মেসিকে বহনকারী ফ্লাইট। প্রায় ১৪ বছর পর ভারতে গেলেন মেসি। বিমানবন্দরে এই ফুটবল তারকাকে দেখতে ছিলো উপচে পড়া ভিড়।


সূচী বলছে, আজ শনিবার সকাল সাড়ে ৯টা নাগাদ হোটেলে স্পনসরদের একটি অনুষ্ঠান রয়েছে মেসির। এরপর সকাল ১০টা নাগাদ তার যুব ভারতীতে যাওয়ার কথা।


সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য ‘গোট কনসার্টে’ অংশ নেওয়ার কথা রয়েছে মেসির। দেখার কথা মোহনবাগান ‘মেসি’ অল স্টার বনাম ডায়মন্ড হারবার ‘মেসি’ অল স্টার ম্যাচ।


একইদিন লেক টাউনে নিজের স্ট্যাচু উদ্বোধনের কথা ছিলো লিওর। তবে নিরাপত্তাজনিত কারণে হোটেল থেকেই ভার্চুয়ালি উদ্বোধন করবেন ফুটবলের রাজপুত্র।


এদিকে রাতে কলকাতায় পৌঁছেছেন বলিউড কিং শাহরুখ খানও। মেসির সঙ্গে একই মঞ্চে প্রথমবারের মত উঠবেন এসআরকে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পদত্যাগ করেছেন বিএনপির এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি, আসন শূন্য ঘোষণা

পদত্যাগ করেছেন বিএনপির এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি, আসন শূন্য ঘোষণা