ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ধানমন্ডি ৩২ নম্বর থেকে দুটি ককটেল ও চিরকুট উদ্ধার, যা লেখা রয়েছে তাতে মিডিয়া আপনাকে হিরোইন বানাতে পারে, জিরোইনও বানাতে পারে: হিরো আলম ভারতের প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাব কীভাবে ফিরিয়ে দিয়েছিলেন সোনিয়া সবচেয়ে বেশি বয়সে বুকার জিতে রেকর্ড গড়লেন ব্রিটিশ লেখক ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের ঘাঁটি থেকে উড়োজাহাজ সরাল যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধ থেকে সরে আসার পথে ট্রাম্প? সরি না বললে মেরে ফেলার হুমকিও দেবেন, প্রশ্ন পরীমনির এনসিপিকে এই সংসার ভাঙতেই হবে: রাশেদ খাঁন মন্ত্রণালয় থেকে সংসদে বিল আসতে দেরি হওয়ায় ডেপুটি স্পিকারের ক্ষোভ ডিসেম্বরে শেষ হচ্ছে গঙ্গা চুক্তি, জামায়াতের পরিবেশগত সংকটের শঙ্কা

হাদির গুলিবিদ্ধের ঘটনায় রাজধানীতে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ ইনকিলাব মঞ্চের

শরীফ ওসমান বিন হাদির গুলিবিদ্ধের ঘটনায় রাজধানীতে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করছে ইনকিলাব মঞ্চ। শনিবার (১৩ ডিসেম্বর) দুপুরে
  • আপলোড সময় : ১৩ ডিসেম্বর ২০২৫, দুপুর ১:৪৭ সময়
  • আপডেট সময় : ১৩ ডিসেম্বর ২০২৫, দুপুর ১:৪৭ সময়
হাদির গুলিবিদ্ধের ঘটনায় রাজধানীতে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ ইনকিলাব মঞ্চের ছবি : সংগৃহীত

শরীফ ওসমান বিন হাদির গুলিবিদ্ধের ঘটনায় রাজধানীতে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করছে ইনকিলাব মঞ্চ। শনিবার (১৩ ডিসেম্বর) দুপুরে শাহবাগে অবস্থান নিয়ে এই কর্মসূচিতে অংশ নেন বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরাও।


সমাবেশ থেকে হাদির ওপর হামলাকারীদের গ্রেফতারে অন্তর্বর্তী সরকারকে ২৪ ঘণ্টা সময় বেঁধে দিয়েছেন ইনকিলাব মঞ্চের নেতারা। বিক্ষুব্ধরা জানান, অভ্যুত্থানের পর শীর্ষ সন্ত্রাসীদের কারামুক্তি ও বিদেশ থেকে ফেরার সুযোগ তৈরি হয়। এতেই আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে। 


আইনের শাসন ও জননিরাপত্তা নিশ্চিতে ব্যর্থতার কারণেই দিনে-দুপুরে ওসমান হাদিকে হত্যাচেষ্টা করা হয়েছে। যার দায় অন্তর্বর্তী সরকার এড়াতে পারে না বলেও দাবি করেন বিক্ষুব্ধরা।


এ সময় নিরপেক্ষ তদন্তের মাধ্যমে হামলার সঙ্গে জড়িত ব্যক্তি ও গোষ্ঠীকে চিহ্নিত করে দ্রুত গ্রেফতার এবং বিচারের মুখোমুখি করার দাবি জানান তারা।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধানমন্ত্রী

৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধানমন্ত্রী