ঢাকা | |
সংবাদ শিরোনাম :
রাজমিস্ত্রী থেকে বিশ্বকাপ দলে ইগর থিয়াগো রামিসা হত্যা: আদালতে নেওয়া হয়েছে দুই আসামিকে অফ-ফর্মে থাকা বুমরাহকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন জয়াবর্ধন ৭ দিনের মধ্যে বিচার সম্পন্ন , ছুটি বাতিল হতে পারে বিশেষ আদালতের: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদল নেতার সঙ্গে আওয়ামী লীগ নেতার মেয়ের বিয়েতে অতিথি জামায়াতের এমপি আগামীকাল থেকে চলবে ১০টি স্পেশাল ট্রেন: রেলমন্ত্রী ঈদযাত্রায় উত্তরবঙ্গবাসীদের জন্য বিশাল সুখবর পাকিস্তানের সেনাপ্রধানকে কড়া বার্তা ইরানের স্পিকার বাঘের ঘালিবাফের ‘হজে ঝগড়া-বিবাদ নয়, ইবাদতেই মন দিন’- মসজিদে নববীর ইমামের হৃদয়ছোঁয়া আহ্বান শ্রীমঙ্গলে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

ইনকিলাব মঞ্চের প্রতিরোধ সমাবেশে সর্বাত্মক অংশ নেবে বিএনপি: সালাহউদ্দিন

ওসমান হাদির ওপর হামলার মত ঘটনা প্রতিরোধে ফ্যাসিবাদ বিরোধী ঐক্যের বিকল্প নেই। এ বিষয়ে একমত বিএনপি, জামায়াতে ইসলামী
  • আপলোড সময় : ১৩ ডিসেম্বর ২০২৫, দুপুর ৩:৩৭ সময়
  • আপডেট সময় : ১৩ ডিসেম্বর ২০২৫, দুপুর ৩:৩৭ সময়
ইনকিলাব মঞ্চের প্রতিরোধ সমাবেশে সর্বাত্মক অংশ নেবে বিএনপি: সালাহউদ্দিন ছবি : সংগৃহীত

ওসমান হাদির ওপর হামলার মত ঘটনা প্রতিরোধে ফ্যাসিবাদ বিরোধী ঐক্যের বিকল্প নেই। এ বিষয়ে একমত বিএনপি, জামায়াতে ইসলামী ও এনসিপি। প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ শেষে, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, রাজনৈতিক বিতর্ক যতই থাকুক, দেশের স্বার্থে, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সবাই ঐক্যবদ্ধ। 


শনিবার (১৩ ডিসেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করে বিএনপি, জামায়াতে ইসলামী ও এনসিপির প্রতিনিধি দল। বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, ওসমান হাদির ওপর হামলা পূর্ব পরিকল্পিত। তাদের উদ্দেশ্য নির্বাচন বানচালের।


তিনি বলেন, ষড়ন্ত্রকারীরা তাদের নেটওয়ার্ক বিস্তৃত করেছে। প্রশিক্ষিত শ্যুটার নিয়ে মাঠে নেমেছে। শুধু সরকার নয়, দল-মত নির্বিশেষ সবাইকে সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।


বৈঠক শেষে গণমাধ্যমের সাথে কথা বলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য। বলেন, হাদির ওপর হামলা, বাংলাদেশের ওপরে হামলা। চট্টগ্রামে বিএনপি প্রার্থীর উপর হামলার ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী কঠোর ব্যবস্থা নিলে এখন এমন ঘটনা ঘটতো না। নির্বাচনের আগে হামলা-বিশৃঙ্খলা করে ভোট বানচাল করা যাবে না, হুঁশিয়ারি দেন তিনি। বলেন, ইনকিলাব মঞ্চের প্রতিরোধ সমাবেশে অংশ নেবে বিএনপি। ফ্যাসিস্টদের বিরুদ্ধে এক সব দল।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ঈদের নামাজের আগে কোরবানি করা যাবে?

ঈদের নামাজের আগে কোরবানি করা যাবে?