ঢাকা | |
সংবাদ শিরোনাম :
বিশ্ব শিক্ষক দিবসে শতাধিক গুণী শিক্ষককে প্রধানমন্ত্রীর সম্মাননা সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো চেষ্টা বা ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী ‘প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ ছাড়া ভোটে অংশ নেওয়া অর্থহীন’ ওয়াইডে ছক্কা দিয়ে আলোচনায় যুক্তরাষ্ট্রের ক্রিকেটার দেশের ইতিহাসে শিক্ষাখাতে এ বছরই সর্বোচ্চ বাজেট: প্রধানমন্ত্রী ফুটপাতে পুনরায় দোকানপাট গড়ে তোলা হলে কঠোর আইনি ব্যবস্থা ইসরায়েলের হামলায় গাজার ৮০ শতাংশের বেশি ভবন ক্ষতিগ্রস্ত কোচ জেসুসের কড়া সমালোচনা করলেন রোনালদোর স্ত্রী সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে রাবিতে মানববন্ধন

কোনোমতে হার এড়াল বায়ার্ন

জার্মান বুন্দেসলিগায় কোনো রকমে হার এড়িয়েছে বায়ার্ন মিউনিখ। তলানির দল মেইনজ জিরো ফাইভের সাথে ২-২ গোলে ড্র করেছে
  • আপলোড সময় : ১৫ ডিসেম্বর ২০২৫, সকাল ৯:৪৫ সময়
  • আপডেট সময় : ১৫ ডিসেম্বর ২০২৫, সকাল ৯:৪৫ সময়
কোনোমতে হার এড়াল বায়ার্ন ছবি : সংগৃহীত

জার্মান বুন্দেসলিগায় কোনো রকমে হার এড়িয়েছে বায়ার্ন মিউনিখ। তলানির দল মেইনজ জিরো ফাইভের সাথে ২-২ গোলে ড্র করেছে বর্তমান চ্যাম্পিয়নরা।


রোববার (১৪ ডিসেম্বর) নিজেদের মাঠ আলিয়াঞ্জ অ্যারেনায় মেইনজকে আতিথ্য দেয় বায়ার্ন।


এদিন ম্যাচে দাপুটে শুরুর পর ২৯ মিনিটে এগিয়ে যায় বায়ার্ন মিউনিখ। লেনার্ট কার্লের দারুণ ফিনিশিংয়ে ১-০ গোলের লিড নেয় স্বাগতিকরা। চলতি মৌসুমে বুন্দেসলিগার ইতিহাসে ১৪ ম্যাচে গোলের হাফ সেঞ্চুরি করে নতুন মাইলফলক তৈরি করলো বায়ার্ন।


প্রথমার্ধের ইনজুরি টাইমে পতুলস্কির গোলে সমতায় ফেরে মেইনজ। ১-১ সমতায় বিরতিতে যায় দু'দল।


দ্বিতীয়ার্ধের ২২তম মিনিটে স্বাগতিকদের স্তব্ধ করে দিয়ে এবারের আসরে একটি মাত্র জয় পাওয়া দলটি এগিয়ে যায় ২-১ গোলে। তবে খেলার শেষদিকে সফল স্পটকিকের মাধ্যমে কোনো রকমে দলকে হারের মুখ থেকে ফিরিয়ে আনেন বায়ার্নের ইংলিশ স্টাইকার হ্যারি কেইন।


১৪ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে বাভারিয়ানরা। দ্বিতীয় স্থানে থাকা লাইপজিগের চেয়ে তারা এগিয়ে রয়েছে ৯ পয়েন্ট।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পদত্যাগ করেছেন বিএনপির এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি, আসন শূন্য ঘোষণা

পদত্যাগ করেছেন বিএনপির এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি, আসন শূন্য ঘোষণা