ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মিয়ানমারে হাজার হাজার রোহিঙ্গাকে হত্যা, নারী-শিশুর ওপর যৌন সহিংসতার প্রমাণ মিলেছে বরিশালে জাহাঙ্গীর কবির নানকের বাসায় ভাঙচুর ও অগ্নিসংযোগ মডেল খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন, ফ্লাইওভারের পাশে ককটেল বিস্ফোরণ ড. ইউনূসের বিরুদ্ধে মামলা করার কথা ভাবছেন টিউলিপ রাজধানীর রায়েরবাজার কাঁচাবাজারে অগ্নিকাণ্ড ‘খুবই অস্বাস্থ্যকর’ বাতাস, দূষিত শহরের তালিকায় দ্বিতীয় ঢাকা গোপালগঞ্জে বিএনপি কার্যালয়ে আগুন, এমপির ক্লিনিকে ভাঙচুর ২১ জেলায় নাশকতা ও অগ্নিসংযোগে নিহত ৪, দেশজুড়ে নিরাপত্তা জোরদার আমি চাঁদাবাজি করলে আমাকেও হাতকড়া পরান: শফিকুর রহমান

বার্সেলোনা কিনতে ১০ বিলিয়ন ইউরোর প্রস্তাব সৌদি ক্রাউন প্রিন্স সালমানের

স্প্যানিশ ফুটবল ক্লাব বার্সেলোনা কেনার জন্য আগ্রহী সৌদি আরবের ক্রাউন প্রিন্স মুহাম্মদ বিন সালমান। বিভিন্ন স্পানিশ গণমাধ্যমের দাবি,
  • আপলোড সময় : ১৫ ডিসেম্বর ২০২৫, দুপুর ২:২৬ সময়
  • আপডেট সময় : ১৫ ডিসেম্বর ২০২৫, দুপুর ২:২৬ সময়
বার্সেলোনা কিনতে ১০ বিলিয়ন ইউরোর প্রস্তাব সৌদি ক্রাউন প্রিন্স সালমানের ছবি : সংগৃহীত

স্প্যানিশ ফুটবল ক্লাব বার্সেলোনা কেনার জন্য আগ্রহী সৌদি আরবের ক্রাউন প্রিন্স মুহাম্মদ বিন সালমান। বিভিন্ন স্পানিশ গণমাধ্যমের দাবি, ১০ বিলিয়ন ইউরো বিনিয়োগ করার ইচ্ছে সালমানের। 


এই প্রস্তাব বার্সেলোনার প্রায় ২.৫ বিলিয়ন ইউরোর ঋণ মেটাতে সহায়ক হবে এবং তাত্ত্বিকভাবে সৌদির ক্রাউন প্রিন্সকে ক্লাবের পূর্ণ নিয়ন্ত্রণ দেবে।


সৌদি আরবের পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড (পিআইএফ) বিশ্বের ক্রীড়া ক্ষেত্রে বিনিয়োগ বাড়ানোর কৌশলের অংশ হিসেবে এই ধরনের প্রস্তাব বিবেচনা করছে। তবে, বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের মতো ক্লাবগুলোকে সম্পূর্ণভাবে বিদেশি বা ব্যক্তিগত কোনো সংস্থা কিনতে পারে না। কারণ বার্সেলোনা ক্লাবটি সোসিওস বা সদস্যদের মালিকানাধীন, যারা ক্লাবের ভোটাভুটি ও প্রশাসনিক কার্যক্রম নিয়ন্ত্রণ করে।


স্পেনের অনেক বিশ্লেষক মনে করছেন, এই ১০ বিলিয়ন ইউরো প্রস্তাব সম্ভবত প্রতীকী বা পরীক্ষামূলক। ক্লাবটি বর্তমানে ২ বিলিয়ন ইউরোর বেশি ঋণে রয়েছে। যদি এই 'মেগা ডিল' সম্পন্ন হয়, তাহলে ক্লাবটি অর্থনৈতিকভাবে চাপমুক্ত হবে বলে ধারণা করা হচ্ছে। 

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শ্রমিক অসন্তোষে ১২১ পোশাক কারখানায় উৎপাদন বন্ধ: বিজিএমইএ

শ্রমিক অসন্তোষে ১২১ পোশাক কারখানায় উৎপাদন বন্ধ: বিজিএমইএ