ঢাকা | |
সংবাদ শিরোনাম :
বরিশালে বোমা সন্দেহে প্রেসার কুকারসদৃশ বস্তু উদ্ধার, ইজিবাইক চালক আটক ঝড় ও শিলাবৃষ্টিতে আমন ধান, ভুট্টা ও মরিচের ব্যাপক ক্ষতি, দুশ্চিন্তায় জামালপুরের কৃষক নেত্রকোণায় ১১ বছরের শিশুকে ধর্ষণের দায়ে মাদরাসাশিক্ষকের মৃত্যুদণ্ড ব্রিটিশদের চোখে ইসরাইল এখন বিশ্বশান্তির বড় হুমকি জীবাশ্ম জ্বালানি কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের আহ্বান জাতিসংঘ মহাসচিবের ইতালিতে বোমা হামলার হুমকিতে ৩০০ শিক্ষাপ্রতিষ্ঠান খালি, সম্পূরক পরীক্ষার্থীদের জন্য রাবি ও জবিতে ভর্তি পরীক্ষার সময়সূচি বদলাচ্ছে কুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড় ও হুমকির চিরকুট, আতঙ্কে পরিবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে উজবেক প্রেসিডেন্টের দ্বিপক্ষীয় বৈঠক কেমন হবে আর্জেন্টিনার নতুন অধ্যায়,কোচ হিসেবেই থাকছেন স্কালোনি

টাঙ্গাইলে ভেজাল জিরা বিক্রির দায়ে ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা

টাঙ্গাইলের এলেঙ্গা কলেজ রোডে অবস্থিত মালেক এন্টারপ্রাইজকে ভেজাল জিরা বিক্রির দায়ে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। প্রতিষ্ঠানটির
  • আপলোড সময় : ১৫ ডিসেম্বর ২০২৫, দুপুর ৩:৩২ সময়
  • আপডেট সময় : ১৫ ডিসেম্বর ২০২৫, দুপুর ৩:৩২ সময়
টাঙ্গাইলে ভেজাল জিরা বিক্রির দায়ে ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা ছবি : সংগৃহীত

টাঙ্গাইলের এলেঙ্গা কলেজ রোডে অবস্থিত মালেক এন্টারপ্রাইজকে ভেজাল জিরা বিক্রির দায়ে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। প্রতিষ্ঠানটির মালিক বারেক মিয়া।


সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে জেলা ভোক্তা অধিদফতরের উদ্যোগে পরিচালিত অভিযানে এ জরিমানা করা হয়। সেইসাথে, ভবিষ্যতে এ ধরনের অনিয়ম পরিহার করার জন্য প্রতিষ্ঠানটিকে সতর্ক করা হয়।


অভিযানে দেখা যায়, মালেক এন্টারপ্রাইজ আমদানিকৃত ভারতীয়, মিশরীয় ও দেশের বিভিন্ন জেলার জিরার মাঝে নিম্ন মানের জিরা মিক্স করে নতুন ডায়মন্ড জিরা নামে মোড়কে প্যাকেট বানিয়ে বাজারজাত করছিল।


অভিযান পরিচালনা করেন জেলা ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রোমেল। 


তিনি জানান, ভোক্তাদের স্বার্থ রক্ষায় ভেজাল ও অবৈধ পণ্য বিক্রির বিরুদ্ধে নিয়মিত অভিযান চলবে। এ ধরনের অপরাধে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। এসময় জেলা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা সহযোগিতা করেন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিশ্ববাজারে ৪ হাজার ডলার ছাড়াল স্বর্ণের দাম

বিশ্ববাজারে ৪ হাজার ডলার ছাড়াল স্বর্ণের দাম