ঢাকা | |
সংবাদ শিরোনাম :
বিশ্ব শিক্ষক দিবসে শতাধিক গুণী শিক্ষককে প্রধানমন্ত্রীর সম্মাননা সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো চেষ্টা বা ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী ‘প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ ছাড়া ভোটে অংশ নেওয়া অর্থহীন’ ওয়াইডে ছক্কা দিয়ে আলোচনায় যুক্তরাষ্ট্রের ক্রিকেটার দেশের ইতিহাসে শিক্ষাখাতে এ বছরই সর্বোচ্চ বাজেট: প্রধানমন্ত্রী ফুটপাতে পুনরায় দোকানপাট গড়ে তোলা হলে কঠোর আইনি ব্যবস্থা ইসরায়েলের হামলায় গাজার ৮০ শতাংশের বেশি ভবন ক্ষতিগ্রস্ত কোচ জেসুসের কড়া সমালোচনা করলেন রোনালদোর স্ত্রী সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে রাবিতে মানববন্ধন

২০২৫ ফিফা ইন্টারকন্টিনেন্টাল কাপ চ্যাম্পিয়ন পিএসজি

স্বপ্নের মত এক বছর পার করলো ফরাসি ক্লাব প্যারিস সেইন্ট জার্মেই। সুপার কাপের শিরোপা উঁচিয়ে ধরে বছর শুরু
  • আপলোড সময় : ১৮ ডিসেম্বর ২০২৫, সকাল ৯:৪০ সময়
  • আপডেট সময় : ১৮ ডিসেম্বর ২০২৫, সকাল ৯:৪০ সময়
২০২৫ ফিফা ইন্টারকন্টিনেন্টাল কাপ চ্যাম্পিয়ন পিএসজি ছবি : সংগৃহীত

স্বপ্নের মত এক বছর পার করলো ফরাসি ক্লাব প্যারিস সেইন্ট জার্মেই। সুপার কাপের শিরোপা উঁচিয়ে ধরে বছর শুরু করে দলটি। এরপর ফরাসি কাপ, লিগ ওয়ান এবং প্রথমবারের মতো উয়েফা চ্যাম্পিয়নস লিগ জিতে ট্রেবল জয়ের স্বাদ পায় প্যারিসিয়ানরা।


বছরের শেষটাও শিরোপা উৎসব দিয়েই শেষ করল এনরিকের দল। প্রথমবারের মত ইন্টারকন্টিনেন্টাল কাপ জিতে বিশ্বসেরা ক্লাব হিসেবেই বছরটি শেষ করল পিএসজি।


ম্যাচজুড়ে বল দখল ও আক্রমণে শুরু থেকেই আধিপত্য ছিল পিএসজির। ফেভারিটের তকমা নিয়েই মাঠে নামে ক্লাবটি। কিন্তু ছেড়ে কথা বলেনি ব্রাজিলিয়ান ক্লাব ফ্লামেঙ্গো। প্যারিসিয়ানদের চোখে চোখ রেখে লড়াই করেছে কদিন আগে কোপা লিবের্তাদোরেস ও ব্রাজিলিয়ান সিরি আ জেতা ক্লাবটি।


জালের দেখা পেতে অনেকটা বেগ পেতে হয়েছে পিএসজিকে। অপেক্ষা করতে হয়েছে ম্যাচের ৩৮ মিনিট পর্যন্ত। কাভারাৎসখেলিয়ার গোলে ডেড লক ভাঙ্গার পাশাপাশি লিডে থেকেই বিরতিতে যায় এনরিকের দল। 


তবে বিরতি থেকে ফিরেই জবাব দিতে বেশি সময় নেয়নি ফ্লামেঙ্গো। ৫৯ মিনিটে ডি বক্সে প্রতিপক্ষের প্লেয়ারকে ফাউল করে বসেন মার্কিনিয়োস। ভিএআরের সাহায্যে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। সফল স্পট কিকে সমতা ফেরান ইতালিয়ান মিডফিল্ডার জর্জিনিয়ো। এরপর অতিরিক্ত সময়েও কোনো পক্ষ গোল করতে না পারায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে।


পেনাল্টি শুটআউটে প্রথম শটে দুই দলই জালের দেখা পায়। এরপরই শুরু হয় পিএসজি গোলরক্ষক সাফানভ শো। রুখে দেন স্প্যানিশ তারকা সাউল নিগেসের শট। এরপর পিএসজিকে হতাশায় ফেলেন বর্ষসেরা দেম্বেলে বল উঁচিয়ে মারলে।


কিন্তু সাফানভ ছিলেন অদম্য। লড়াই যখন তুঙ্গে, তখন লিও পেরেইরা ও লুইস আরাউহোর টানা দুটি শট ঠেকিয়ে দিয়ে পিএসজির শিরোপা নিশ্চিত করেন সাফানভ। তার গ্লাভসের জাদুতে প্রথম বারের মত ফিফা ইন্টারকন্টিনেন্টাল শিরোপা জয়ের উল্লাসে মাতে এনরিকের শিষ্যরা। 

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পদত্যাগ করেছেন বিএনপির এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি, আসন শূন্য ঘোষণা

পদত্যাগ করেছেন বিএনপির এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি, আসন শূন্য ঘোষণা