ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ধানমন্ডি ৩২ নম্বর থেকে দুটি ককটেল ও চিরকুট উদ্ধার, যা লেখা রয়েছে তাতে মিডিয়া আপনাকে হিরোইন বানাতে পারে, জিরোইনও বানাতে পারে: হিরো আলম ভারতের প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাব কীভাবে ফিরিয়ে দিয়েছিলেন সোনিয়া সবচেয়ে বেশি বয়সে বুকার জিতে রেকর্ড গড়লেন ব্রিটিশ লেখক ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের ঘাঁটি থেকে উড়োজাহাজ সরাল যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধ থেকে সরে আসার পথে ট্রাম্প? সরি না বললে মেরে ফেলার হুমকিও দেবেন, প্রশ্ন পরীমনির এনসিপিকে এই সংসার ভাঙতেই হবে: রাশেদ খাঁন মন্ত্রণালয় থেকে সংসদে বিল আসতে দেরি হওয়ায় ডেপুটি স্পিকারের ক্ষোভ ডিসেম্বরে শেষ হচ্ছে গঙ্গা চুক্তি, জামায়াতের পরিবেশগত সংকটের শঙ্কা

ফেনীতে গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে দুর্বৃত্তের আগুন

ফেনী সদর উপজেলার শর্শদি বাজারে গ্রামীণ ব্যাংকের একটি শাখায় অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। বুধবার (১৭ ডিসেম্বর) দিবাগত রাতে ঘটা
  • আপলোড সময় : ১৮ ডিসেম্বর ২০২৫, দুপুর ২:২৪ সময়
  • আপডেট সময় : ১৮ ডিসেম্বর ২০২৫, দুপুর ২:২৪ সময়
ফেনীতে গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে দুর্বৃত্তের আগুন ছবি : সংগৃহীত

ফেনী সদর উপজেলার শর্শদি বাজারে গ্রামীণ ব্যাংকের একটি শাখায় অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। বুধবার (১৭ ডিসেম্বর) দিবাগত রাতে ঘটা এ ঘটনায় ব্যাংকের তিনটি মোটরসাইকেল পুড়ে ছাই হয়ে গেছে।


তবে আগুনে ব্যাংকের কোনো নথিপত্র ক্ষতিগ্রস্ত হয়নি। এসময় ব্যাংকের ওপরের তলায় থাকা কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।


খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে অল্প সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের একটি ইউনিট। তবে কে বা কারা ব্যাংকে অগ্নিসংযোগ করেছে সেই বিষয়ে এখনও কিছু জানাতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।


ব্যাংক ম্যানেজার মনিরুজ্জামান জানান, দুর্বৃত্তদের দেয়া আগুনে কর্মকর্তা কর্মচারীদের তিনটি মোটরসাইকেল পুড়ে গেছে। তবে কোনো নথিপত্রের ক্ষয়ক্ষতি হয়নি। 


ফেনী মডেল থানার পরিদর্শক সজল কান্তি দাস জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পেট্রোল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। কী কারণে আগুন দিয়েছে সে বিষয়টি এখনো জানা যায়নি। তবে চেষ্টা চলছে। এ ঘটনায় মামলা হবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধানমন্ত্রী

৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধানমন্ত্রী