ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ধানমন্ডি ৩২ নম্বর থেকে দুটি ককটেল ও চিরকুট উদ্ধার, যা লেখা রয়েছে তাতে মিডিয়া আপনাকে হিরোইন বানাতে পারে, জিরোইনও বানাতে পারে: হিরো আলম ভারতের প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাব কীভাবে ফিরিয়ে দিয়েছিলেন সোনিয়া সবচেয়ে বেশি বয়সে বুকার জিতে রেকর্ড গড়লেন ব্রিটিশ লেখক ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের ঘাঁটি থেকে উড়োজাহাজ সরাল যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধ থেকে সরে আসার পথে ট্রাম্প? সরি না বললে মেরে ফেলার হুমকিও দেবেন, প্রশ্ন পরীমনির এনসিপিকে এই সংসার ভাঙতেই হবে: রাশেদ খাঁন মন্ত্রণালয় থেকে সংসদে বিল আসতে দেরি হওয়ায় ডেপুটি স্পিকারের ক্ষোভ ডিসেম্বরে শেষ হচ্ছে গঙ্গা চুক্তি, জামায়াতের পরিবেশগত সংকটের শঙ্কা

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ

বকেয়া বেতন ও ভাতা পরিশোধ না করে কারখানা বন্ধ ঘোষণার প্রতিবাদে নারায়ণগঞ্জের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবরোধ করে বিক্ষোভ করেছেন
  • আপলোড সময় : ১৮ ডিসেম্বর ২০২৫, দুপুর ৪:৪৪ সময়
  • আপডেট সময় : ১৮ ডিসেম্বর ২০২৫, দুপুর ৪:৪৪ সময়
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ ছবি : সংগৃহীত

বকেয়া বেতন ও ভাতা পরিশোধ না করে কারখানা বন্ধ ঘোষণার প্রতিবাদে নারায়ণগঞ্জের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবরোধ করে বিক্ষোভ করেছেন একটি গার্মেন্টসের শ্রমিকরা। আজ বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৩ নম্বর ওয়ার্ডের মৌচাক এলাকায় কোরেশ বাংলাদেশ লিমিটেডের শ্রমিকরা এ কর্মসূচি পালন করেন। 


শ্রমিকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে তাদের বেতন-ভাতা বকেয়া থাকলেও তা পরিশোধ না করে হঠাৎ করে প্রতিষ্ঠানটি বন্ধ ঘোষণা করা হয়েছে। এতে অনিশ্চয়তার মুখে পড়েছেন তারা।


জানা গেছে, দুপুর ১টা ১০ মিনিটের দিকে শ্রমিকরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবস্থান নেন। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। গুরুত্বপূর্ণ এ সড়কে যানজট সৃষ্টি হলে ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকরা। খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানার ওসি মহম্মদ আব্দুল বারিক ঘটনাস্থলে যান।


শ্রমিকদের সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করা হয়। প্রায় ৩০ মিনিট পর, দুপুর ১টা ৪৫ মিনিটের দিকে শ্রমিকদের রাস্তা থেকে সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।

ওসি মহম্মদ আব্দুল বারিক বলেন, ‘শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে। বিষয়টি সমাধানের জন্য গার্মেন্টস কর্তৃপক্ষ ও শ্রমিকদের সঙ্গে আলোচনা চলছে।


আলোচনার অগ্রগতি সম্পর্কে পরে বিস্তারিত জানানো হবে।’

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধানমন্ত্রী

৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধানমন্ত্রী