ঢাকা | |
সংবাদ শিরোনাম :
কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী: শামা ওবায়েদ ‘খেলা এখনো শেষ হয়নি, আমাদেরও সময় আসবে’ প্রথমবারের মতো এক মন্ত্রণালয় সামলাতে ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর নিশ্চয়ই কোনও প্ল্যান আছে: বিমান ও পর্যটনমন্ত্রী মন্ত্রী জাতীয় অর্থনীতিতে সিএমএসএমই খাতের অবদান ৫০ শতাংশে উন্নীত করার লক্ষ্য ইমরান খানকে শিফা হাসপাতালে না নেওয়ায়, সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা পিটিআইয়ের ‘বোরকা আইন’: পর্তুগালে জনসমক্ষে বোরকা ও মুখঢাকা পোশাকে নিষেধাজ্ঞা এলজিআরডি মন্ত্রী হলেন ড. আবদুল মঈন খান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী হিসেবে শপথ নিলেন সাচিং প্রু জেরী তথ্যমন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ

স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে লড়তে মনোনয়নপত্র নিলেন বিএনপির সাবেক এমপি

ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনে বিএনপির মনোনয় বঞ্চিত ও দলটির সাবেক এমপি শাহ নুরুল কবির শাহিন স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে
  • আপলোড সময় : ১৮ ডিসেম্বর ২০২৫, দুপুর ৪:৪৬ সময়
  • আপডেট সময় : ১৮ ডিসেম্বর ২০২৫, দুপুর ৪:৪৬ সময়
স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে লড়তে মনোনয়নপত্র নিলেন বিএনপির সাবেক এমপি ছবি : সংগৃহীত

ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনে বিএনপির মনোনয় বঞ্চিত ও দলটির সাবেক এমপি শাহ নুরুল কবির শাহিন স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন।


বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র নিয়েছেন। তিনি বর্তমানে ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির সদস্য ও সাবেক সভাপতি।


জানা যায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন উপজেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার লুৎফুল্লাহেল মাজেদ বাবু।


তিনি ছাড়াও মনোনয়নপ্রত্যাশী ছিলেন সাবেক এমপি শাহ নুরুল কবীর শাহীন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান লিটন, রুহুল আমিন মাস্টার ও ময়মনসিংহ জেলা কৃষকদলের নেতা অ্যাডভোকেট রফিকুল ইসলাম।

এ বিষয়ে জানতে চাইলে সাবেক এমপি শাহিন বলেন, তিনি এখনো চেষ্টা করছেন দল থেকে চূড়ান্ত মনোনয়ন পেতে। তারপরও যদি দল না দেয় তাহলে স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচনে লড়বেন। ২০০১ সালে তিনি বিএনপির এমপি ছিলেন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কানাডার সঙ্গে চুক্তি করে শুল্ক স্থগিত করলেন ট্রাম্প

কানাডার সঙ্গে চুক্তি করে শুল্ক স্থগিত করলেন ট্রাম্প