ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ধানমন্ডি ৩২ নম্বর থেকে দুটি ককটেল ও চিরকুট উদ্ধার, যা লেখা রয়েছে তাতে মিডিয়া আপনাকে হিরোইন বানাতে পারে, জিরোইনও বানাতে পারে: হিরো আলম ভারতের প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাব কীভাবে ফিরিয়ে দিয়েছিলেন সোনিয়া সবচেয়ে বেশি বয়সে বুকার জিতে রেকর্ড গড়লেন ব্রিটিশ লেখক ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের ঘাঁটি থেকে উড়োজাহাজ সরাল যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধ থেকে সরে আসার পথে ট্রাম্প? সরি না বললে মেরে ফেলার হুমকিও দেবেন, প্রশ্ন পরীমনির এনসিপিকে এই সংসার ভাঙতেই হবে: রাশেদ খাঁন মন্ত্রণালয় থেকে সংসদে বিল আসতে দেরি হওয়ায় ডেপুটি স্পিকারের ক্ষোভ ডিসেম্বরে শেষ হচ্ছে গঙ্গা চুক্তি, জামায়াতের পরিবেশগত সংকটের শঙ্কা

গাইবান্ধা–৪ আসনে বিএনপি প্রার্থী পরিবর্তনের দাবিতে বিক্ষোভ মিছিল ও মহাসড়ক অবরোধ

গাইবান্ধা–৪ (গোবিন্দগঞ্জ) আসনে বিএনপির প্রাথমিক মনোনয়নপ্রাপ্ত শামীম কায়সার লিংকনের প্রার্থিতা বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও মহাসড়ক অবরোধ কর্মসূচি
  • আপলোড সময় : ১৮ ডিসেম্বর ২০২৫, বিকাল ৫:৪৮ সময়
  • আপডেট সময় : ১৮ ডিসেম্বর ২০২৫, বিকাল ৫:৪৮ সময়
গাইবান্ধা–৪ আসনে বিএনপি প্রার্থী পরিবর্তনের দাবিতে বিক্ষোভ মিছিল ও মহাসড়ক অবরোধ ছবি : সংগৃহীত

গাইবান্ধা–৪ (গোবিন্দগঞ্জ) আসনে বিএনপির প্রাথমিক মনোনয়নপ্রাপ্ত শামীম কায়সার লিংকনের প্রার্থিতা বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও মহাসড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।


বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিকেলে গোবিন্দগঞ্জ উপজেলার শহরের কুটিবাড়ি এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। মিছিলে বিভিন্ন এলাকা থেকে আসা শতশত নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেন। তারা হাতে ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড নিয়ে প্রার্থী পরিবর্তনের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।


বিক্ষোভ মিছিলটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে রংপুর–ঢাকা মহাসড়কের চৌমাথা মোড়ে গিয়ে অবস্থান নেয়। এতে মহাসড়কে প্রায় ২০ মিনিট যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে পুলিশ ও স্থানীয় প্রশাসনের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে যান চলাচল স্বাভাবিক হয়।


পরে সেখানে সমাবেশে নেতাকর্মীরা শামীম কায়সার লিংকনের মনোনয়ন বাতিলের দাবিতে তীব্র স্লোগান দেন। সংক্ষিপ্ত সভায় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য রাখেন।


বক্তারা অভিযোগ করেন, বিগত আন্দোলন–সংগ্রামের কোনো পর্যায়েই শামীম কায়সার লিংকন সক্রিয় ভূমিকা পালন করেননি। দীর্ঘ ১৮–১৯ বছর তিনি ঢাকা ও মালয়েশিয়ার বাইরে অবস্থান করায় স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে তার কোনো সাংগঠনিক সম্পৃক্ততা গড়ে ওঠেনি। ফলে তার প্রতি তৃণমূলের আস্থা নেই।


নেতাকর্মীরা আরও বলেন, জনবিচ্ছিন্ন ও সংস্কারপন্থি প্রার্থীকে মনোনয়ন দেওয়া হলে এই আসনে বিএনপির ভরাডুবি অনিবার্য। তারা দাবি করেন, জনপ্রিয়তা, গ্রহণযোগ্যতা ও ত্যাগের বিচারে সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা বিএনপির সহ-সভাপতি ফারুক কবির আহমেদই গাইবান্ধা–৪ আসনের জন্য সবচেয়ে যোগ্য প্রার্থী।


মূলত, কেন্দ্রীয় বিএনপি গাইবান্ধা–৪ আসনে শামীম কায়সার লিংকনকে ধানের শীষের প্রার্থী ঘোষণা করার পর থেকেই গোবিন্দগঞ্জের বিএনপি নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। এরই ধারাবাহিকতায় উপজেলা, পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন পর্যায়ে বিক্ষোভ, মানববন্ধন ও মশাল মিছিলসহ নানা কর্মসূচি পালনের মাধ্যমে তার মনোনয়ন বাতিলের দাবি জানানো হচ্ছে।


উল্লেখ্য, গত ২৪ অক্টোবর শামীম কায়সার লিংকনের মনোনয়ন পরিবর্তনের দাবিতে বিএনপি চেয়ারপারসনের বরাবর লিখিত আবেদন করেন মনোনয়নবঞ্চিত গোবিন্দগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক ফারুক আহম্মেদ, জেলা বিএনপির সহ-সভাপতি ফারুক কবির আহমদসহ ছয়জন নেতা।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধানমন্ত্রী

৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধানমন্ত্রী