ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ধানমন্ডি ৩২ নম্বর থেকে দুটি ককটেল ও চিরকুট উদ্ধার, যা লেখা রয়েছে তাতে মিডিয়া আপনাকে হিরোইন বানাতে পারে, জিরোইনও বানাতে পারে: হিরো আলম ভারতের প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাব কীভাবে ফিরিয়ে দিয়েছিলেন সোনিয়া সবচেয়ে বেশি বয়সে বুকার জিতে রেকর্ড গড়লেন ব্রিটিশ লেখক ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের ঘাঁটি থেকে উড়োজাহাজ সরাল যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধ থেকে সরে আসার পথে ট্রাম্প? সরি না বললে মেরে ফেলার হুমকিও দেবেন, প্রশ্ন পরীমনির এনসিপিকে এই সংসার ভাঙতেই হবে: রাশেদ খাঁন মন্ত্রণালয় থেকে সংসদে বিল আসতে দেরি হওয়ায় ডেপুটি স্পিকারের ক্ষোভ ডিসেম্বরে শেষ হচ্ছে গঙ্গা চুক্তি, জামায়াতের পরিবেশগত সংকটের শঙ্কা

৯ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপের দুই নৌকাসহ ৯ জেলেকে ধরে নিয়ে গেছে মায়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি (এএ)-এর
  • আপলোড সময় : ১৮ ডিসেম্বর ২০২৫, বিকাল ৫:৫০ সময়
  • আপডেট সময় : ১৮ ডিসেম্বর ২০২৫, বিকাল ৫:৫০ সময়
৯ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি ছবি : সংগৃহীত

কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপের দুই নৌকাসহ ৯ জেলেকে ধরে নিয়ে গেছে মায়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি (এএ)-এর সদস্যরা। আজ বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকাল ৮টার দিকে নাফ নদী ও বঙ্গোপসাগরের মোহনা এলাকা থেকে তাদের ধরে নিয়ে যাওয়া হয় বলে জানা গেছে।


ঘটনার শিকার ট্রলার দুটি শাহপরীর দ্বীপ ডাংগরপাড়া এলাকার রাশেদ ও মো. ফারুকের মালিকানাধীন বলে জানা গেছে।


আজ বৃহস্পতিবার বিকেলে শাহপরীর দ্বীপ পশ্চিমপাড়া নৌঘাটের সভাপতি আব্দুল গফুর বিষয়টি নিশ্চিত করে জানান, বঙ্গোপসাগরের মোহনা থেকে মাছ শিকার শেষে সকাল ৮টার দিকে চারটি মাছ ধরার নৌকা ঘাটে ফিরছিল।


এ সময় আরাকান আর্মির সদস্যরা ধাওয়া দিলে দুটি নৌকা পালিয়ে আসতে সক্ষম হয়। তবে বাকি দুটি নৌকা ধরে নেয় তারা। নৌকা দুটিতে ৯ জন জেলে ছিলেন বলে জানান তিনি।

আব্দুল গফুর বলেন, এ ঘটনায় ট্রলার মালিক ও জেলেদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।


অনেকেই সাগরে যেতে ভয় পাচ্ছেন।

এ ব্যাপারে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমামুল হাফিজ নাদিম বলেন, দুটি নৌকাসহ ৯ জেলেকে ধরে নিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। বিষয়টি যাচাই করা হচ্ছে।


এদিকে, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জানিয়েছে, গত ১০ মাসে বাংলাদেশ-মায়ানমার সীমান্তের নাফ নদীসহ সংলগ্ন এলাকা থেকে অন্তত ৩৫০ জন জেলেকে অপহরণ করেছে আরাকান আর্মি।


বিজিবির সহায়তায় তাদের মধ্যে প্রায় ২০০ জনকে ফেরত আনা সম্ভব হলেও এখনো প্রায় ১৫০ জন জেলে তাদের হাতে আটক রয়েছেন। এর ফলে উপকূলীয় এলাকায় জেলেদের মধ্যে সাগরে মাছ ধরতে যাওয়ার প্রবণতা কমে যাচ্ছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধানমন্ত্রী

৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধানমন্ত্রী