ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর ইমরান খানের মুক্তি চেয়ে পাকিস্তানের প্রতি জাতিসংঘের আহ্বান গোপালগঞ্জে নতুন করে ৭ প্লাটুন আনসার মোতায়েন, সাত জেলায় দায়িত্বে ৪৯ প্লাটুন মৃত্যুর পরও ৭ আমলের সওয়াব যুক্ত হতে থাকে আমলনামায় আল্লাহর কাছে দালালের বিচার চেয়ে পাগলা মসজিদের দানবাক্সে প্রতারিত বিদেশগামীর চিঠি বগুড়ায় গ্রামীণ ব্যাংকের ফটকে পেট্রোল বোমা নিক্ষেপ ইরাকে বিদ্যুৎকেন্দ্রে আগুন, নিহত ৪ ‘১০০ টাকায়’ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলে স্লোগান, আটক ছয় কিশোর ‘কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সন্ত্রাসীদের হুঁশিয়ার দিয়ে বলতে চাই— বাড়াবাড়ি করবেন না’ বড় পতনের পর যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণের ভরি!

ভূমিকম্পে কাঁপল এশিয়ার দুই দেশ

সাত সকালে শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো এশিয়ার দুই দেশ- আফগানিস্তান ও পাকিস্তান। শুক্রবার (১৯ ডিসেম্বর) ভোরে আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে
  • আপলোড সময় : ১৯ ডিসেম্বর ২০২৫, দুপুর ২:৭ সময়
  • আপডেট সময় : ১৯ ডিসেম্বর ২০২৫, দুপুর ২:৭ সময়
ভূমিকম্পে কাঁপল এশিয়ার দুই দেশ

সাত সকালে শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো এশিয়ার দুই দেশ- আফগানিস্তান ও পাকিস্তান। শুক্রবার (১৯ ডিসেম্বর) ভোরে আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে  ৫ দশমিক ৭ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেসের (জিএফজেড) এ তথ্য জানিয়েছে। 

এক প্রতিবেদনে তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু বলছে, ভূমিকম্পটি আফগানিস্তানে বাংলাদেশ সময় সকাল ৫টা ৩৯ মিনিটে অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ছিল উত্তরাঞ্চলীয় শহর কুন্দুজ থেকে প্রায় ৬১ কিলোমিটার দূরে, ভূপৃষ্ঠের মাত্র ১০ কিলোমিটার গভীরে। তবে এতে তাৎক্ষণিকভাবে কোনো প্রাণহানি বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এদিকে এই ভূমিকম্পে কেঁপেছে পাকিস্তানও। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় ভূমিকম্পে দির ও চিত্রালসহ বিভিন্ন এলাকায় মানুষ আতঙ্কিত হয়ে কিছু সময়ের জন্য বাড়ি ও ভবন ছাড়তে বাধ্য হন। তবে সেখানেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ভূমিকম্পের কেন্দ্রস্থলটি টেকটোনিক প্লেটের চলাচলের কারণে সক্রিয়। পাকিস্তানের দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তারা ভূমিকম্পের আফটারশক সম্পর্কে জনগণকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন।

এর আগে গত মাসে উত্তর আফগানিস্তানের বালখ, সামাঙ্গান, সার-ই-পুল, বাগলান ও কুন্দুজসহ কয়েকটি প্রদেশে ৬ দশমিক ৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে অন্তত ২৭ জন নিহত এবং ৯৫৬ জন আহত হন।

এ ছাড়া আগস্ট মাসে পূর্ব আফগানিস্তানে আরেকটি ভয়াবহ ভূমিকম্পে ২ হাজার ২০০ জনের বেশি মানুষের মৃত্যু হয় এবং প্রায় ৪ হাজার মানুষ আহত হন। ওই ভূমিকম্পে কুনার প্রদেশ ধ্বংসস্তূপে পরিণত হয়।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গোপালগঞ্জ নিয়ে সতর্ক সরকার, এখনই অতি বল প্রয়োগ নয়

গোপালগঞ্জ নিয়ে সতর্ক সরকার, এখনই অতি বল প্রয়োগ নয়