ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর ইমরান খানের মুক্তি চেয়ে পাকিস্তানের প্রতি জাতিসংঘের আহ্বান গোপালগঞ্জে নতুন করে ৭ প্লাটুন আনসার মোতায়েন, সাত জেলায় দায়িত্বে ৪৯ প্লাটুন মৃত্যুর পরও ৭ আমলের সওয়াব যুক্ত হতে থাকে আমলনামায় আল্লাহর কাছে দালালের বিচার চেয়ে পাগলা মসজিদের দানবাক্সে প্রতারিত বিদেশগামীর চিঠি বগুড়ায় গ্রামীণ ব্যাংকের ফটকে পেট্রোল বোমা নিক্ষেপ ইরাকে বিদ্যুৎকেন্দ্রে আগুন, নিহত ৪ ‘১০০ টাকায়’ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলে স্লোগান, আটক ছয় কিশোর ‘কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সন্ত্রাসীদের হুঁশিয়ার দিয়ে বলতে চাই— বাড়াবাড়ি করবেন না’ বড় পতনের পর যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণের ভরি!

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে বিশ্বের দরবারে অনুকরণীয় ও আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে পুনঃপ্রতিষ্ঠা করতে বর্তমান সরকার বদ্ধপরিকর—সশস্ত্র বাহিনী দিবসে এমনই বার্তা
  • আপলোড সময় : ২১ নভেম্বর ২০২৬, বিকাল ৫:৫৯ সময়
  • আপডেট সময় : ২১ নভেম্বর ২০২৬, বিকাল ৫:৫৯ সময়
ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে বিশ্বের দরবারে অনুকরণীয় ও আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে পুনঃপ্রতিষ্ঠা করতে বর্তমান সরকার বদ্ধপরিকর—সশস্ত্র বাহিনী দিবসে এমনই বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের কল্যাণে রাষ্ট্রের সামর্থ্য অনুযায়ী সম্মান ও সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছেন তিনি। শুক্রবার ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ঢাকা সেনানিবাসের মাল্টিপারপাস হলে আয়োজিত খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।


এর আগে শিখা অনির্বাণের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সশস্ত্র বাহিনীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান তিনি। এ সময় তাকে গার্ড অব অনার দেওয়া হয় এবং শহীদদের স্মরণে বিউগলে করুণ সুর বাজানো হয়। পরে পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন প্রধানমন্ত্রী। সংবর্ধনা অনুষ্ঠানে তারেক রহমান বলেন, মুক্তিযুদ্ধে অসামান্য ভূমিকার জন্য অনেকে বীরশ্রেষ্ঠ, বীর উত্তম, বীর বিক্রম ও বীর প্রতীক খেতাবে ভূষিত হয়েছেন। তবে এসব খেতাবের চেয়েও বড় বিষয় হলো স্বাধীনতার জন্য লড়াই করে একটি জাতির বিজয় অর্জনের গৌরব। তার মতে, এমন গৌরব এক জীবনে সবার ভাগ্যে আসে না। তাই বীর মুক্তিযোদ্ধারা অনন্য ও অসাধারণ।


তিনি বলেন, কেউ সরাসরি মুক্তিযুদ্ধে অংশ নিয়েছেন, আবার কারও পরিবারের সদস্য শহীদ হয়েছেন। ফলে প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে সবাই মুক্তিযুদ্ধের সেই গৌরবের অংশীদার। প্রধানমন্ত্রী আরও বলেন, লাখো মানুষের প্রাণ, অসংখ্য মা-বোনের সম্ভ্রম এবং আহত ও পঙ্গুত্ববরণকারী মানুষের আত্মত্যাগের মধ্য দিয়েই স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে। মুক্তিযুদ্ধের সব শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানানোর পাশাপাশি আহত মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের প্রতি সহানুভূতি প্রকাশ করেন তিনি।


খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দেওয়াকে রাষ্ট্রের দায়িত্ব উল্লেখ করে তারেক রহমান বলেন, সশস্ত্র বাহিনী দিবসে তাদের সম্মান জানানোর মাধ্যমে মুক্তিযোদ্ধাদের প্রতি রাষ্ট্রের দায় কিছুটা হলেও পূরণের চেষ্টা করা হয়েছে। নিজেকে একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে উল্লেখ করে তিনি বলেন, এমন অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে তিনি গর্বিত। মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের গৌরব তাকে গভীরভাবে আন্দোলিত করে।


এ সময় মুক্তিযোদ্ধাদের কল্যাণে বিএনপি সরকারের বিভিন্ন পদক্ষেপের কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, জনগণের রায়ে বিএনপি যতবার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে, ততবারই মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের কল্যাণে ইতিবাচক পদক্ষেপ নেওয়া হয়েছে। সবশেষে বয়সের ভারে নুয়ে পড়া বীর মুক্তিযোদ্ধাদের সম্মান জানানোর গুরুত্ব তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, জীবনসায়াহ্নে এসেও তাদের চোখে স্বাধীনতার দীপ্তি এখনো জ্বলজ্বল করছে। দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা এসব জীবন্ত কিংবদন্তিকে আনুষ্ঠানিকভাবে সম্মান জানানোর উদ্যোগ অব্যাহত রাখার কথাও জানান তিনি।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গোপালগঞ্জ নিয়ে সতর্ক সরকার, এখনই অতি বল প্রয়োগ নয়

গোপালগঞ্জ নিয়ে সতর্ক সরকার, এখনই অতি বল প্রয়োগ নয়