ঢাকা | |
সংবাদ শিরোনাম :
গোপালগঞ্জে নতুন করে ৭ প্লাটুন আনসার মোতায়েন, সাত জেলায় দায়িত্বে ৪৯ প্লাটুন মৃত্যুর পরও ৭ আমলের সওয়াব যুক্ত হতে থাকে আমলনামায় আল্লাহর কাছে দালালের বিচার চেয়ে পাগলা মসজিদের দানবাক্সে প্রতারিত বিদেশগামীর চিঠি বগুড়ায় গ্রামীণ ব্যাংকের ফটকে পেট্রোল বোমা নিক্ষেপ ইরাকে বিদ্যুৎকেন্দ্রে আগুন, নিহত ৪ ‘১০০ টাকায়’ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলে স্লোগান, আটক ছয় কিশোর ‘কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সন্ত্রাসীদের হুঁশিয়ার দিয়ে বলতে চাই— বাড়াবাড়ি করবেন না’ বড় পতনের পর যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণের ভরি! সৌদি ক্লাবে খেলতে এসে ইসলাম গ্রহণ, ওমরাহ পালন করলেন ব্রাজিলের ফুটবলার নেপালকে মাত্র ২৬ রানে গুটিয়ে ভারতের রেকর্ড ব্যবধানে জয়

পাকিস্তানে তোষাখানা মামলার রায়ের প্রতিবাদে দেশব্যাপী বিক্ষোভের আহ্বান ইমরান খানের

আলোচিত তোষাখানার দ্বিতীয় মামলার রায়ের প্রতিবাদে দেশব্যাপী বিক্ষোভের আহ্বান জানিয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। স্থানীয় সময় শনিবার
  • আপলোড সময় : ২১ ডিসেম্বর ২০২৫, দুপুর ৩:৩৪ সময়
  • আপডেট সময় : ২১ ডিসেম্বর ২০২৫, দুপুর ৩:৩৪ সময়
পাকিস্তানে তোষাখানা মামলার রায়ের প্রতিবাদে দেশব্যাপী বিক্ষোভের আহ্বান ইমরান খানের ছবি : সংগৃহীত

আলোচিত তোষাখানার দ্বিতীয় মামলার রায়ের প্রতিবাদে দেশব্যাপী বিক্ষোভের আহ্বান জানিয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। স্থানীয় সময় শনিবার (২০ ডিসেম্বর) নিজের আইনজীবীর মাধ্যমে এই বিক্ষোভের ডাক দেন সাবেক প্রধানমন্ত্রী। এই রায়ের বিপক্ষে হাইকোর্টে আবেদনের ঘোষণাও দেন। এক প্রতিবেদনে দেশটির সংবাদমাধ্যম ডন নিউজ এ তথ্য জানায়। 


সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ইমরান খানের পক্ষ থেকে একটি পোস্ট করেন তার আইনজীবী। যেখানে বলা হয়, রাজপথে আন্দোলনের প্রস্তুতি নিতে। এরইমাঝে খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী সোহাইল আফ্রিদিকে বার্তা পাঠিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী। পাশাপাশি নিজেদের অধিকার আদায়ে পুরো জাতিকে জেগে উঠার আহ্বান জানান তিনি। 


এই মামলাটি ইতালির বিশালবহুল ব্র্যান্ড বুলগারির একটি ‘জুয়েলারি সেট’ কেনার সঙ্গে সম্পর্কিত। সেই উপহার নিয়ে জালিয়াতির অভিযোগে শনিবার (২০ ডিসেম্বর) সাবেক প্রধানমন্ত্রী ও তার স্ত্রী বুশরা বিবিকে মোট ১৭ বছরের কারাদণ্ডের পাশাপাশি ১ কোটি ৬৪ লাখ রুপি জরিমানা করেছে আদালত। 


উল্লেখ্য, ২০২১ সালের মে মাসে পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে ইমরান খান সরকারি সফরে সৌদি আরবে গেলে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ইমরানকে বুলগারির ওই জুয়েলারি সেটটি উপহার দিয়েছিলেন। পরে ইমরান নামমাত্র মূল্য দিয়ে সেটি নিজের কাছে রেখে দেন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
'অপরাধ নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এখন বাস্তবতার বয়ান নিয়ন্ত্রণে ব্যস্ত'

'অপরাধ নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এখন বাস্তবতার বয়ান নিয়ন্ত্রণে ব্যস্ত'