ঢাকা | |
সংবাদ শিরোনাম :
রাজমিস্ত্রী থেকে বিশ্বকাপ দলে ইগর থিয়াগো রামিসা হত্যা: আদালতে নেওয়া হয়েছে দুই আসামিকে অফ-ফর্মে থাকা বুমরাহকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন জয়াবর্ধন ৭ দিনের মধ্যে বিচার সম্পন্ন , ছুটি বাতিল হতে পারে বিশেষ আদালতের: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদল নেতার সঙ্গে আওয়ামী লীগ নেতার মেয়ের বিয়েতে অতিথি জামায়াতের এমপি আগামীকাল থেকে চলবে ১০টি স্পেশাল ট্রেন: রেলমন্ত্রী ঈদযাত্রায় উত্তরবঙ্গবাসীদের জন্য বিশাল সুখবর পাকিস্তানের সেনাপ্রধানকে কড়া বার্তা ইরানের স্পিকার বাঘের ঘালিবাফের ‘হজে ঝগড়া-বিবাদ নয়, ইবাদতেই মন দিন’- মসজিদে নববীর ইমামের হৃদয়ছোঁয়া আহ্বান শ্রীমঙ্গলে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

ছাত্র ঐক্যের সংবাদ সম্মেলনে যা বললেন ছাত্র নেতারা

‘ভোটাধিকার, সন্ত্রাস-দখলদারিত্বমুক্ত নিরাপদ ক্যাম্পাস’সহ আরও কয়েকটি দাবিতে ছাত্র-শিক্ষক-অভিভাবকদের নিয়ে মতবিনিময় সভা করবে ‘ফ্যাসিবাদ বিরোধী ছাত্র ঐক্য’।আগামী ১৯ অক্টোবর
  • আপলোড সময় : ১৫ অক্টোবর ২০২৩, দুপুর ১২:৪৯ সময়
  • আপডেট সময় : ১৫ অক্টোবর ২০২৩, দুপুর ১২:৪৯ সময়
ছাত্র ঐক্যের সংবাদ সম্মেলনে যা বললেন ছাত্র নেতারা ছবি : সংগৃহীত
‘ভোটাধিকার, সন্ত্রাস-দখলদারিত্বমুক্ত নিরাপদ ক্যাম্পাস’সহ আরও কয়েকটি দাবিতে ছাত্র-শিক্ষক-অভিভাবকদের নিয়ে মতবিনিময় সভা করবে ‘ফ্যাসিবাদ বিরোধী ছাত্র ঐক্য’।

আগামী ১৯ অক্টোবর এই মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে বলে জোটের মুখপাত্র ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল জানান।

রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে এবং সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন জুয়েল।

তিনি বলেন, “ভোটাধিকার, সন্ত্রাস-দখলদারিত্বমুক্ত নিরাপদ ক্যাম্পাস এবং গণতান্ত্রিক রাষ্ট্র ও শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠার দাবিতে ঘোষিত ৯ দফার ভিত্তিতে ফ্যাসিবাদবিরোধী ছাত্র ঐক্যের ১৫টি ছাত্র সংগঠন সম্মিলিতভাবে প্রথম কর্মসূচি ঘোষণা করছি। এই কর্মসূচির আওতায় আগাসী ১৯ অক্টোবর ঢাকায় ছাত্র-শিক্ষক-অভিভাবকদের সঙ্গে মতবিনিময় সভা করা হবে।“

ঢাকার পর রাজশাহী, চট্টগ্রাম, সিলেটসহ অন্যান্য বিভাগীয় শহরগুলোতেও এ ধরনের কর্মসূচি পালন করা হবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।  

ফ্যাসিবাদী ছাত্র ঐক্যের তিন সমন্বয়ক ছাত্র দলের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ ইকবাল খান, ছাত্র ফেডারেশনের সভাপতি মশিউর রহমান রিচার্ড এবং ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আদিব বক্তব্য দেন সংবাদ সম্মেলনে।

গত ২৯ সেপ্টেম্বর ১৫টি সংগঠন নিয়ে ‘ফ্যাসিবাদ বিরোধী ছাত্র ঐক্য’ গঠিত হয়। সংগঠনগুলো হলো- জাতীয়তাবাদী ছাত্র দল, ছাত্র ফেডারেশন, ছাত্র অধিকার পরিষদ, ছাত্রলীগ (জেএসডি), গণতান্ত্রিক ছাত্র দল (এলডিপি), নাগরিক ছাত্র ঐক্য, জাগপা ছাত্রলীগ, ছাত্র ফোরাম (গণফোরাম মন্টু), ভাসানী ছাত্র পরিষদ, জাতীয় ছাত্র সমাজ (কাজী জাফর), জাতীয় ছাত্র সমাজ (বিজেপি-পার্থ), জাগপা ছাত্র লীগ (তাসমিয়া প্রধান), জাগপা ছাত্র লীগ (খন্দকার লুতফর), ছাত্র জমিয়ত বাংলোদেশ, বিপ্লবী ছাত্র সংহতি এবং রাষ্ট্র সংস্কার আন্দোলন।

গত ৯ অক্টোবর রমনা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে ফ্যাসিবাদ বিরোধী ছাত্র কনভেনশন হয়।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রামিসার বাবা অমূলক কিছু বলেননি: আইনমন্ত্রী

রামিসার বাবা অমূলক কিছু বলেননি: আইনমন্ত্রী