ঢাকা | |

অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডের তদন্ত চেয়ে করা রিট খারিজ

ড. মুহাম্মদ ইউনূস-এর নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের কর্মকাণ্ডের তদন্ত চেয়ে দায়ের করা রিট আবেদন খারিজ করে দিয়েছেন
  • আপলোড সময় : ২১ মে ২০২৬, দুপুর ২:৫৮ সময়
  • আপডেট সময় : ২১ মে ২০২৬, দুপুর ২:৫৮ সময়
অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডের তদন্ত চেয়ে করা রিট খারিজ

ড. মুহাম্মদ ইউনূস-এর নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের কর্মকাণ্ডের তদন্ত চেয়ে দায়ের করা রিট আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (২১ মে) বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ার-এর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। এর আগে গত রোববার (১৭ মে) অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের শাসনামলের কর্মকাণ্ড তদন্তের দাবি জানিয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়। শুনানি শেষে আদালত আদেশের জন্য বৃহস্পতিবার দিন নির্ধারণ করেছিলেন।


রিটের পক্ষে শুনানিতে অংশ নেন জ্যেষ্ঠ আইনজীবী এম কে রহমান এবং রিটকারী আইনজীবী মহসিন রশীদ। রাষ্ট্রপক্ষে আদালতে উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল। শুনানি শেষে এম কে রহমান সাংবাদিকদের বলেন, অন্তর্বর্তী সরকারের সময়কালে অর্থনীতি, স্বাস্থ্যসহ বিভিন্ন খাতে অরাজক পরিস্থিতি তৈরি হয়েছে বলে তারা মনে করেন। তাই ‘কমিশন অব ইনকোয়ারি অ্যাক্ট’-এর আওতায় তদন্ত কমিশন গঠনের আবেদন জানানো হয়েছিল।


অন্যদিকে মহসিন রশীদ বলেন, ওই সময়ের ঘটনাগুলোর সুষ্ঠু তদন্ত হওয়া প্রয়োজন এবং কীভাবে তদন্ত হবে, তা সরকারই নির্ধারণ করবে। গত শুনানিতে অ্যাটর্নি জেনারেল সরকারের নির্দেশনা নেওয়ার জন্য সময় চেয়েছিলেন। তবে বৃহস্পতিবার শুনানি শেষে আদালত রিট আবেদনটি খারিজ করে দেন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
৩টি করে ভাষা শেখা বাধ্যতামূলক, জুলাই থেকে নবম ও দশম শ্রেণিতে কার্যকর

৩টি করে ভাষা শেখা বাধ্যতামূলক, জুলাই থেকে নবম ও দশম শ্রেণিতে কার্যকর