ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ধানমন্ডি ৩২ নম্বর থেকে দুটি ককটেল ও চিরকুট উদ্ধার, যা লেখা রয়েছে তাতে মিডিয়া আপনাকে হিরোইন বানাতে পারে, জিরোইনও বানাতে পারে: হিরো আলম ভারতের প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাব কীভাবে ফিরিয়ে দিয়েছিলেন সোনিয়া সবচেয়ে বেশি বয়সে বুকার জিতে রেকর্ড গড়লেন ব্রিটিশ লেখক ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের ঘাঁটি থেকে উড়োজাহাজ সরাল যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধ থেকে সরে আসার পথে ট্রাম্প? সরি না বললে মেরে ফেলার হুমকিও দেবেন, প্রশ্ন পরীমনির এনসিপিকে এই সংসার ভাঙতেই হবে: রাশেদ খাঁন মন্ত্রণালয় থেকে সংসদে বিল আসতে দেরি হওয়ায় ডেপুটি স্পিকারের ক্ষোভ ডিসেম্বরে শেষ হচ্ছে গঙ্গা চুক্তি, জামায়াতের পরিবেশগত সংকটের শঙ্কা

তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে অর্ধকোটির বেশি মানুষের উপস্থিতি হবে: রিজভী

আগামী ২৫ ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ ১৭ বছর পর লন্ডন থেকে দেশে ফিরবেন। তার প্রত্যাবর্তন
  • আপলোড সময় : ২৩ ডিসেম্বর ২০২৫, দুপুর ৩:১৪ সময়
  • আপডেট সময় : ২৩ ডিসেম্বর ২০২৫, দুপুর ৩:১৪ সময়
তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে অর্ধকোটির বেশি মানুষের উপস্থিতি হবে: রিজভী ছবি : সংগৃহীত

আগামী ২৫ ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ ১৭ বছর পর লন্ডন থেকে দেশে ফিরবেন। তার প্রত্যাবর্তন ঘিরে দলটির নেতাকর্মীরা দিনটিকে স্মরণীয় করে রাখতে ইতোমধ্যে বিভিন্ন প্রস্তুতি নিয়ে এগোচ্ছে।


এদিকে, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিএনপি যেমন প্রত্যাশা করছে, তারই কিছু আভাস পাচ্ছে। দেশের বিভিন্ন জেলা থেকে আসা মানুষের মহামিলনে পরিণত হবে বিমানবন্দর। এদিন অর্ধ কোটিরও বেশি মানুষের উপস্থিতি হবে ঢাকায়।


আজ মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে তারেক রহমানের সংবর্ধনা মঞ্চের কাজের অগ্রগতি পরিদর্শন করতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।


রিজভী বলেন, তারেক রহমান জাতীয়তাবাদী শক্তির একজন প্রতীক। তার নিরাপত্তা প্রথমত সরকারের দেখার কথা, তারপর দল। দল সে বিষয়ে পদক্ষেপ গ্রহণ করছে, সেভাবেই প্রস্তুতিও নিচ্ছে। আশা করি সরকারও সেটা নিচ্ছে। যেটার কিছু উদাহরণ আমরা এখানে পাচ্ছি, দৃষ্টান্ত আমরা পাচ্ছি।


তিনি আরও বলেন, আগামী পরশুদিনের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের স্বদেশ প্রত্যাবর্তন শান্তিপূর্ণ হবে। অসংখ্য জনতার শুভেচ্ছায় সিক্ত হবেন তিনি। সেই জনসমাগমকে তিনি শুভেচ্ছা জানাবেন। অনেক দিন পর তিনি ফিরে আসছেন, তাদেরকে অভিবাদন জানাবেন।


প্রসঙ্গত, তারেক রহমান দেশে ফিরে বিমানবন্দর থেকে ৩০০ ফুট এলাকায় জনগণের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে যাবেন এভারকেয়ার হাসপাতালে। থাকবেন গুলশান এভিনিউর বাসায়। পুরো যাত্রাপথে তার নিরাপত্তা নিশ্চিতে তৎপর বিএনপি। সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিতে রয়েছে আলাদা চেয়ারপারসন সিকিউরিটি ফোর্স (সিএসএফ)।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধানমন্ত্রী

৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধানমন্ত্রী