ঢাকা | |
সংবাদ শিরোনাম :
বিশ্ব শিক্ষক দিবসে শতাধিক গুণী শিক্ষককে প্রধানমন্ত্রীর সম্মাননা সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো চেষ্টা বা ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী ‘প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ ছাড়া ভোটে অংশ নেওয়া অর্থহীন’ ওয়াইডে ছক্কা দিয়ে আলোচনায় যুক্তরাষ্ট্রের ক্রিকেটার দেশের ইতিহাসে শিক্ষাখাতে এ বছরই সর্বোচ্চ বাজেট: প্রধানমন্ত্রী ফুটপাতে পুনরায় দোকানপাট গড়ে তোলা হলে কঠোর আইনি ব্যবস্থা ইসরায়েলের হামলায় গাজার ৮০ শতাংশের বেশি ভবন ক্ষতিগ্রস্ত কোচ জেসুসের কড়া সমালোচনা করলেন রোনালদোর স্ত্রী সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে রাবিতে মানববন্ধন

রুদ্ধশ্বাস টাইব্রেকারে জিতে সেমিতে আর্সেনাল

রুদ্ধশ্বাস টাইব্রেকারে ক্রিস্টাল প্যালেসকে ৮-৭ গোলে হারিয়ে ইংলিশ কারাবাও কাপের সেমিফাইনালে আর্সেনাল। নিয়মিত সময়ের খেলা ১-১ সমতায় ছিল।এমিরেটস
  • আপলোড সময় : ২৪ ডিসেম্বর ২০২৫, দুপুর ১২:৪৮ সময়
  • আপডেট সময় : ২৪ ডিসেম্বর ২০২৫, দুপুর ১২:৪৮ সময়
রুদ্ধশ্বাস টাইব্রেকারে জিতে সেমিতে আর্সেনাল ছবি : সংগৃহীত

রুদ্ধশ্বাস টাইব্রেকারে ক্রিস্টাল প্যালেসকে ৮-৭ গোলে হারিয়ে ইংলিশ কারাবাও কাপের সেমিফাইনালে আর্সেনাল। নিয়মিত সময়ের খেলা ১-১ সমতায় ছিল।


এমিরেটস স্টেডিয়ামে ঘরের মাঠে এদিন ম্যাচের শুরু থেকে আধিপত্য দেখায় আর্সেনাল। আর আগের ম্যাচের একাদশ থেকে আটটি পরিবর্তন এনেছিলেন কোচ মিকেল আর্তেতা।


খেলার ৮০তম মিনিটে বিপক্ষের ডিফেন্ডারের ভুলে আত্মঘাতী গোলে এগিয়ে যায় গানাররা। তবে যোগ করা সময়ের পঞ্চম মিনিটে ফ্রি-কিক থেকে দারুণ এক গোল করে ক্রিস্টালকে সমতায় ফেরান মার্ক গুয়েহি। নির্ধারিত সময়ের খেলা ১-১ এ শেষ হওয়ায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে।


একে একে প্রথম সাত পেনাল্টি শুটআউটে সফল হয় দুদলই। অষ্টম স্পটকিকেও সফল হয় আর্সেনাল। প্রথম ১৫ শটের সবকটিই পৌঁছে যায় জালে। তবে এরপর মাক্সোস লাখোয়ার শটটি ঠেকিয়ে দিলেন আর্সেনাল গোলকিপার কেপা আরিসাবালাগা। তাতে কারাবাও কাপের সেমিফাইনাল নিশ্চিত করে গানাররা।


সেমিতে আর্সেনালের প্রতিপক্ষ চেলসি। ফাইনাল নিশ্চিতের মিশনে আগামী ১৪ জানুয়ারি প্রথম লেগে আর ৩ ফেব্রুয়ারি দ্বিতীয় লেগে লড়বে দুদল।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পদত্যাগ করেছেন বিএনপির এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি, আসন শূন্য ঘোষণা

পদত্যাগ করেছেন বিএনপির এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি, আসন শূন্য ঘোষণা