ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ধানমন্ডি ৩২ নম্বর থেকে দুটি ককটেল ও চিরকুট উদ্ধার, যা লেখা রয়েছে তাতে মিডিয়া আপনাকে হিরোইন বানাতে পারে, জিরোইনও বানাতে পারে: হিরো আলম ভারতের প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাব কীভাবে ফিরিয়ে দিয়েছিলেন সোনিয়া সবচেয়ে বেশি বয়সে বুকার জিতে রেকর্ড গড়লেন ব্রিটিশ লেখক ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের ঘাঁটি থেকে উড়োজাহাজ সরাল যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধ থেকে সরে আসার পথে ট্রাম্প? সরি না বললে মেরে ফেলার হুমকিও দেবেন, প্রশ্ন পরীমনির এনসিপিকে এই সংসার ভাঙতেই হবে: রাশেদ খাঁন মন্ত্রণালয় থেকে সংসদে বিল আসতে দেরি হওয়ায় ডেপুটি স্পিকারের ক্ষোভ ডিসেম্বরে শেষ হচ্ছে গঙ্গা চুক্তি, জামায়াতের পরিবেশগত সংকটের শঙ্কা

পটুয়াখালী-৩ আসনে নুরুল হক নুরের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ

পটুয়াখালী-৩ আসনে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে। এ ছাড়াও জামায়েত
  • আপলোড সময় : ২৪ ডিসেম্বর ২০২৫, দুপুর ৩:৩২ সময়
  • আপডেট সময় : ২৪ ডিসেম্বর ২০২৫, দুপুর ৩:৩২ সময়
পটুয়াখালী-৩ আসনে নুরুল হক নুরের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ ছবি : সংগৃহীত

পটুয়াখালী-৩ আসনে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে। এ ছাড়াও জামায়েত ইসলামীর প্রার্থী অধ্যাপক মু. শাহ আলমের পক্ষেও মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে। 


বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে দশমিনা থেকে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের মনোনয়ন ফরম ও গলাচিপা থেকে জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যাপক মু. শাহ আলমের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়। 


পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসন থেকে গণঅধিকার পরিষদের পক্ষে দশমিনা উপজেলা নির্বাহী অফিসার এবং সহকারী রিটার্নিং অফিসারের উপস্থিতিতে মনোনয়ন ফরম সংগ্রহ করেন নুরের বাবা ইদ্রিস হাওলাদার, ঢাকা দক্ষিণ মহানগরের সিনিয়র সহ-সভাপতি মিজান হাওলাদার, বরিশাল মহানগরের যুব অধিকারের সেক্রেটারি লিমন খন্দকার।


মনোনয়ন ফরম সংগ্রহ শেষে সংবাদ সম্মেলনে কথা বলেন বাঁশবাড়িয়া ইউনিয়নের দশমিনা উপজেলার সাবেক চেয়ারম্যান আলতাব এখন এবং নুর হক নুরের বাবা ইদ্রিস হাওলাদার। 

এ সময় উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলার গণ অধিকার পরিষদের সাবেক সদস্য সচিব মো. শাহ আলম শিকদার, জেলা গণঅধিকার পরিষদের সহ-সভাপতি কালাম পঞ্চাইত, পটুয়াখালী জেলা যুব অধিকার পরিষদের সহ-সভাপতি মহিবুল্লাহ এনিম, দশমিনা উপজেলার গণ অধিকার পরিষদের সভাপতি লিয়ার হোসেব, সদস্য সচিব মিলন মাতব্বর, যুব অধিকার পরিষদের যুব অধিকার পরিষদের কে এম ইমরান শাহীন, গলাচিপা উপজেলা গণ অধিকার সদস্য সচিব মো. হাফিজুর রহমান, জাকির মুন্সীসহ দশমিনা গলাচিপা উপজেলার গণ অধিকার পরিষদের সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মী এবং সাধারণ জনগণ।


এদিকে, জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যাপক মু. শাহ আলমের সঙ্গে উপস্থিত ছিলেন, গলাচিপা উপজেলা আমির মাওলানা জাকির হোসাইন, সেক্রেটারি মাওলানা বেল্লাল বিন সুলতান, পৌর আমির আনোয়ার হোসেন, সাবেক উপজেলা আমির মাওলানা ইয়াহিয়া খান, সাবেক উপজেলা আমির মাওলানা আবুল হোসেন, ওলামা পরিষদ সভাপতি হাফেজ ফজলুর রহমান প্রমুখ।


ব্যাবসায়িক পরিষদ সভাপতি, মাদরাসা শিক্ষক পরিষদের সভাপতি হাফেজ ফেরদৌস, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি কাজী খায়রুল হাসান প্রমুখ।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধানমন্ত্রী

৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধানমন্ত্রী