ঢাকা | |
সংবাদ শিরোনাম :
টাকা-পয়সা নিয়ে দ্বন্দ্ব, গোয়ালন্দে ছুরিকাঘাতে যুবলীগ নেতার মৃত্যু নাটোরে বিশ্বমানের পর্যটন ব্যবস্থা গড়ে তোলা হবে: পর্যটনমন্ত্রী ফাঁকা সড়কে দুই বাসই দ্রুতগতিতে চলছিল, চালকদের চোখে ছিল ঘুম: পুলিশ নাটোরে পর্যটনমন্ত্রীর পথসভা থেকে পিস্তলসহ যুবক আটক মিরপুরে প্রাইভেট কার থেকে বিএনপি নেতাকে গুলি, আহত নারীসহ ২ এক দল জুলাইয়ের কৃতিত্ব নিয়েই বেশি ব্যস্ত: তথ্যমন্ত্রী ২০ টাকার টিকিটে ৩০ লাখ টাকা পাচ্ছেন কৃষক হানিফ মিয়া হাসপাতালে মিঠুন চক্রবর্তী, দেখতে গেলেন শুভেন্দু অধিকারী বিচার বিভাগের সবচেয়ে বড় সংকট মানবিক মূল্যবোধসম্পন্ন বিচারকের: আইনমন্ত্রী গ্রিস উপকূল থেকে দুই শতাধিক অভিবাসী উদ্ধার, অধিকাংশই বাংলাদেশি

লঞ্চ–বাল্কহেড সংঘর্ষ, অল্পের জন্য রক্ষা পেলেন সহস্রাধিক যাত্রী

ঢাকায় সমাবেশ শেষে চাঁদপুরে ফেরার পথে যাত্রীবাহী লঞ্চ ইমাম হাসান–৫ দুর্ঘটনার মুখে পড়ে। ঘন কুয়াশার কারণে বৃহস্পতিবার (২৫
  • আপলোড সময় : ২৬ ডিসেম্বর ২০২৫, দুপুর ১১:৪২ সময়
  • আপডেট সময় : ২৬ ডিসেম্বর ২০২৫, দুপুর ১১:৪২ সময়
লঞ্চ–বাল্কহেড সংঘর্ষ, অল্পের জন্য রক্ষা পেলেন সহস্রাধিক যাত্রী

ঢাকায় সমাবেশ শেষে চাঁদপুরে ফেরার পথে যাত্রীবাহী লঞ্চ ইমাম হাসান দুর্ঘটনার মুখে পড়ে। ঘন কুয়াশার কারণে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাতে মতলব উত্তর উপজেলার মোহনপুর এলাকায় মেঘনা নদীতে নোঙর করে রাখা একটি বালুবাহী বাল্কহেডের সঙ্গে লঞ্চটির সংঘর্ষ হয়।

লঞ্চটিতে প্রায় এক হাজারের বেশি যাত্রী থাকলেও দুর্ঘটনায় কেউ হতাহত হননি। সংঘর্ষের পর আতঙ্কে যাত্রীরা লঞ্চ থেকে নেমে নদীর তীরবর্তী এলাকায় আশ্রয় নেন। খবর পেয়ে মোহনপুর নৌপুলিশ ফাঁড়ির সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে যাত্রীদের বিকল্প লঞ্চ সড়কপথে গন্তব্যে পৌঁছে দেওয়া হয়।

প্রত্যক্ষদর্শী যাত্রীরা জানান, ঘন কুয়াশার কারণে লঞ্চটি নদীর তীর ঘেঁষে ধীরগতিতে চলছিল। সময় মোহনপুর এলাকায় নদীতে দাঁড়িয়ে থাকা একটি বাল্কহেডের সঙ্গে হঠাৎ সংঘর্ষ হয়। বিকট শব্দে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে লঞ্চটি তীরে ভেড়ানো হলে যাত্রীদের নিরাপদে নামিয়ে দেওয়া হয়।

মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আবুল কালাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে যাত্রীদের নিরাপদে তীরে নামানো হয়। কিছু যাত্রীকে বিকল্প ইমাম হাসান লঞ্চে এবং অন্যদের স্পিডবোট সড়কপথে পাঠানো হয়েছে। ঘটনায় কোনো যাত্রী আহত হওয়ার খবর পাওয়া যায়নি।

 

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শেখ হাসিনার সঙ্গে সংবাদ সম্মেলনে থাকছেন সাকিব আল হাসান

শেখ হাসিনার সঙ্গে সংবাদ সম্মেলনে থাকছেন সাকিব আল হাসান