ঢাকা | |
সংবাদ শিরোনাম :
রাজমিস্ত্রী থেকে বিশ্বকাপ দলে ইগর থিয়াগো রামিসা হত্যা: আদালতে নেওয়া হয়েছে দুই আসামিকে অফ-ফর্মে থাকা বুমরাহকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন জয়াবর্ধন ৭ দিনের মধ্যে বিচার সম্পন্ন , ছুটি বাতিল হতে পারে বিশেষ আদালতের: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদল নেতার সঙ্গে আওয়ামী লীগ নেতার মেয়ের বিয়েতে অতিথি জামায়াতের এমপি আগামীকাল থেকে চলবে ১০টি স্পেশাল ট্রেন: রেলমন্ত্রী ঈদযাত্রায় উত্তরবঙ্গবাসীদের জন্য বিশাল সুখবর পাকিস্তানের সেনাপ্রধানকে কড়া বার্তা ইরানের স্পিকার বাঘের ঘালিবাফের ‘হজে ঝগড়া-বিবাদ নয়, ইবাদতেই মন দিন’- মসজিদে নববীর ইমামের হৃদয়ছোঁয়া আহ্বান শ্রীমঙ্গলে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

জি এম কাদেরের জাতীয় পার্টির ২৪৩ আসনে প্রার্থী ঘোষণা

জি এম কাদেরের নেতৃত্বাধীন জাতীয় পার্টি (জাপা) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৪৩টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে। শুক্রবার
  • আপলোড সময় : ২৭ ডিসেম্বর ২০২৫, দুপুর ১০:৫ সময়
  • আপডেট সময় : ২৭ ডিসেম্বর ২০২৫, দুপুর ১০:৫ সময়
জি এম কাদেরের জাতীয় পার্টির ২৪৩ আসনে প্রার্থী ঘোষণা ছবি : সংগৃহীত

জি এম কাদেরের নেতৃত্বাধীন জাতীয় পার্টি (জাপা) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৪৩টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে। শুক্রবার (২৬ ডিসেম্বর) ঢাকার গুলশানের একটি হোটেলে চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করেন দলটির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী।


এ সময় তিনি বলেছেন, জাতীয় পার্টি সবসময়ই দেশের জনগণের রায়ের ওপর শ্রদ্ধাশীল। জনগণের যে কোনো রায় আমরা অতীতেও মেনে নিয়েছি। জাতীয় পার্টি সব সময় নির্বাচনমুখী দল।


তবে ভোটের মাঠে সব দলের ‘সমান সুযোগ নিশ্চিত না হলে’ নির্বাচন থেকে দলটি সরে আসতে পারে বলে সংবাদ সম্মেলনে তিনি স্পষ্ট করেন।


জাপা মহাসচিব বলেন, জাতীয় নির্বাচন অনুষ্ঠান সুষ্ঠু, অবাধ ও অংশগ্রহণমূলক করার পূর্বশর্ত হলো আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রেখে সকল দলের সমান সুযোগ নিশ্চিত করা। এটা করার দায়িত্ব অন্তর্বর্তী সরকারের। কিন্তু আমরা আশঙ্কাজনকভাবে দেখতে পাচ্ছি, সরকার যথাযথভাবে এই কাজ করতে ব্যর্থ হচ্ছে।


অন্তর্বর্তী সরকার জাতীয় পার্টিকে নির্বাচনে অংশগ্রহণে সমান সুযোগ দেবেন বলে তিনি আশা করছেন।


প্রার্থী মনোনয়নের বিষয়ে শামীম হায়দার পাটোয়ারী বলেন, যাচাইবাছাই শেষে আজ আমরা আমাদের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করছি।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রামিসার বাবা অমূলক কিছু বলেননি: আইনমন্ত্রী

রামিসার বাবা অমূলক কিছু বলেননি: আইনমন্ত্রী