ঢাকা | |
সংবাদ শিরোনাম :
দুই দিনের ধর্মঘটের পর হঠাৎ সিদ্ধান্ত, কী ঘটল ঢাকা মেডিকেলে? ঘূর্ণিঝড় অর্ণবের আঘাতে প্রাণ গেল ৫ জনের আনসার-ভিডিপি সদস্যদের বিদেশে কর্মসংস্থানের সুযোগ বাড়াতে সফিপুরে প্রশিক্ষণ কেন্দ্র চালু আইইডিসিআরের পরিচালককে মারধরের অভিযোগ, ড্যাব নেতার পদ স্থগিত ইরানে নতুন হামলা হলে বিশ্ববাজারে বড় প্রভাবের আশঙ্কা, সতর্ক করলেন আরাগচি ‘সাইকেলে চড়তেন, ৫ আগস্টের তিন দিন পর প্রাডো গাড়িতে চড়েছেন’ গুলিস্তান-সদরঘাট সড়কে হকারমুক্ত রাখার ঘোষণা, দোকান বসালেই গ্রেপ্তারের হুঁশিয়ারি স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর ভোট গণনা যত বাড়ছে, কমছে নেতানিয়াহুর ভোটের হার

ক্ষমা চাইলেন লিটন

গতকাল পুনেতে টিম হোটেলে বাংলাদেশি সাংবাদিকদের রীতিমতো অপমান করেন লিটন দাস। সাংবাদিকদের দেখিয়ে হোটেল নিরাপত্তারক্ষীদের বলেন, তাদের যেন
  • আপলোড সময় : ১৬ অক্টোবর ২০২৩, দুপুর ১১:৫৭ সময়
  • আপডেট সময় : ১৬ অক্টোবর ২০২৩, দুপুর ১১:৫৭ সময়
ক্ষমা চাইলেন লিটন ছবি : সংগৃহীত
গতকাল পুনেতে টিম হোটেলে বাংলাদেশি সাংবাদিকদের রীতিমতো অপমান করেন লিটন দাস। সাংবাদিকদের দেখিয়ে হোটেল নিরাপত্তারক্ষীদের বলেন, তাদের যেন এখান থেকে বের করে দেওয়া হয়। তার এমন কাণ্ডের পর গতকাল থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে উঠে সমালোচনার ঝড়। সেই ঝড় সামলাতে এবার সাংবাদিকদের কাছে ক্ষমা চেয়ে ফেসবুকে বিবৃতি দিয়েছেন লিটন

গতকাল বাংলাদেশ দলের কোনো কার্যক্রম ছিল না। তবুও প্রতিবেদন তৈরি করতে নিয়ম মেনে হোটেল লবিতে ভিড় করেন বাংলাদেশের বেশ কয়েকজন ক্রীড়া সাংবাদিক। হোটেলে তাসকিনসহ দলের অনেকের সঙ্গেই দেখা হয় সাংবাদিকদের। সৌহার্দ্যপূর্ণ আচরণও করেন তারা। তবে বিপত্তি বাধে লিটন দাসের বেলায়।

দুপুর বেলা হোটেল লবিতে পা রেখে সাংবাদিকদের দেখে বেশ বিরক্ত হন লিটন। হোটেল লবিতে নিরাপত্তার দায়িত্বে থাকা সংশ্লিষ্টদের কাছে নিজের অভিযোগ জানান। খানিকবাদে হোটেলের নিরাপত্তার দায়িত্বে থাকা এক কর্মকর্তা এসে লবির এক কোণায় দাঁড়িয়ে থাকা সাংবাদিকদের ডেকে নেন। তিনি বলেন-সাংবাদিকদের ছবি তোলার আচরণে লিটন দাস বিরক্ত হয়েছেন। আর এই সাংবাদিকরা এখানে কেন, এই প্রশ্নও তুলেছেন তিনি।

লিটন দাস এই হোটেলের সম্মানিত বোর্ডার। তাই তার অভিযোগকে গুরুত্ব দিতেই হচ্ছে হোটেল কর্তৃপক্ষকে। পুরো পরিস্থিতি অনুধাবন করে সাংবাদিকরা হোটেল লবি থেকে চলে আসেন। একই সঙ্গে লিটনের এমন কাণ্ডে বেশ বিব্রত বোধ করেন সাংবাদিকরা। যা নিয়ে বেশ আলোচনা হয় বাংলাদেশি মিডিয়া ও সামাজিক যোগাযোগ মাধ্যমে।

পরে নিজের ভুল বুঝতে পেরে আজ ফেসবুকে এক বিবৃতি দিয়ে সাংবাদিকদের কাছে ক্ষমা চেয়ে তিনি তাতে লিখেছেন, ‘গতকাল টিম হোটেলে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আসলে আমি বুঝতে পারিনি সেখানে এত গণমাধ্যমকমীদের অবস্থান ছিল। হুট করে ঘটে যাওয়া ঘটনার জন্য আমি দুঃখ প্রকাশ করছি। মিডিয়ার প্রতি আমি বরাবরই শ্রদ্ধাশীল। বাংলাদেশ ক্রিকেট এগিয়ে যাওয়ার পেছনে গণমাধ্যমকর্মীদের অবদান অনস্বীকার্য।’
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শাহজালাল (রহ.) মাজারে ৫ম বারের মতো দানবাক্স ও ডেগ খুলে অর্থ গণনা শুরু

শাহজালাল (রহ.) মাজারে ৫ম বারের মতো দানবাক্স ও ডেগ খুলে অর্থ গণনা শুরু