ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মিয়ানমারে হাজার হাজার রোহিঙ্গাকে হত্যা, নারী-শিশুর ওপর যৌন সহিংসতার প্রমাণ মিলেছে বরিশালে জাহাঙ্গীর কবির নানকের বাসায় ভাঙচুর ও অগ্নিসংযোগ মডেল খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন, ফ্লাইওভারের পাশে ককটেল বিস্ফোরণ ড. ইউনূসের বিরুদ্ধে মামলা করার কথা ভাবছেন টিউলিপ রাজধানীর রায়েরবাজার কাঁচাবাজারে অগ্নিকাণ্ড ‘খুবই অস্বাস্থ্যকর’ বাতাস, দূষিত শহরের তালিকায় দ্বিতীয় ঢাকা গোপালগঞ্জে বিএনপি কার্যালয়ে আগুন, এমপির ক্লিনিকে ভাঙচুর ২১ জেলায় নাশকতা ও অগ্নিসংযোগে নিহত ৪, দেশজুড়ে নিরাপত্তা জোরদার আমি চাঁদাবাজি করলে আমাকেও হাতকড়া পরান: শফিকুর রহমান

ডোগুর গোলে জিতলো ম্যানচেস্টার ইউনাইটেড

ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। প্যাট্রিক ডোগুর গোলে নিউক্যাসল ইউনাইটেডকে ১-০ গোলে হারিয়েছে রেড ডেভিলরা।শুক্রবার
  • আপলোড সময় : ২৭ ডিসেম্বর ২০২৫, দুপুর ১০:১৩ সময়
  • আপডেট সময় : ২৭ ডিসেম্বর ২০২৫, দুপুর ১০:১৩ সময়
ডোগুর গোলে জিতলো ম্যানচেস্টার ইউনাইটেড ছবি : সংগৃহীত

ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। প্যাট্রিক ডোগুর গোলে নিউক্যাসল ইউনাইটেডকে ১-০ গোলে হারিয়েছে রেড ডেভিলরা।


শুক্রবার রাতে ওল্ড ট্রাফোর্ডে বক্সিং ডেতে গ্যালারি ভর্তি দর্শকের সামনে ম্যাচের ২৬ মিনিটে জয়সূচক গোল পায় ম্যানচেস্টার ইউনাইটেড। ম্যাচের ২৪ মিনিটে কর্নার থেকে সৃষ্ট আক্রমণে দুর্দান্ত ভলি গোল করেন প্যাট্রিক ডোগু। ম্যানইউর জার্সিতে এটি এই ফুটবলারের প্রথম গোল। ম্যাচের বাকি সময় বল পজেশন ও আক্রমণের সংখ্যাসহ সবকিছুর বিচারে এগিয়ে ছিল নিউক্যাসল।


৬৬ শতাংশ বল দখলে রাখার পাশাপাশি রেড ডেভিলের ডেরায় ১৩টি শট নিয়েও গোলের দেখা না পাওয়ায় হার নিয়ে মাঠ ছাড়তে হয় নিউক্যাসলকে। তবে বল পজেশনে পিছিয়ে থাকলেও ১০ বার নিউক্যাসলের পোস্টে আক্রমণ করে ম্যানইউ। টানা দুই হারের পর পাওয়া জয়ে ২৯ পয়েন্ট নিয়ে টেবিলের ৫ নম্বরে আমোরিমের দল।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শ্রমিক অসন্তোষে ১২১ পোশাক কারখানায় উৎপাদন বন্ধ: বিজিএমইএ

শ্রমিক অসন্তোষে ১২১ পোশাক কারখানায় উৎপাদন বন্ধ: বিজিএমইএ