ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মিয়ানমারে হাজার হাজার রোহিঙ্গাকে হত্যা, নারী-শিশুর ওপর যৌন সহিংসতার প্রমাণ মিলেছে বরিশালে জাহাঙ্গীর কবির নানকের বাসায় ভাঙচুর ও অগ্নিসংযোগ মডেল খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন, ফ্লাইওভারের পাশে ককটেল বিস্ফোরণ ড. ইউনূসের বিরুদ্ধে মামলা করার কথা ভাবছেন টিউলিপ রাজধানীর রায়েরবাজার কাঁচাবাজারে অগ্নিকাণ্ড ‘খুবই অস্বাস্থ্যকর’ বাতাস, দূষিত শহরের তালিকায় দ্বিতীয় ঢাকা গোপালগঞ্জে বিএনপি কার্যালয়ে আগুন, এমপির ক্লিনিকে ভাঙচুর ২১ জেলায় নাশকতা ও অগ্নিসংযোগে নিহত ৪, দেশজুড়ে নিরাপত্তা জোরদার আমি চাঁদাবাজি করলে আমাকেও হাতকড়া পরান: শফিকুর রহমান

সালাহর গোলে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে নকআউটে মিসর

মোহাম্মদ সালাহর একমাত্র গোলে দক্ষিণ আফ্রিকাকে ১-০ ব্যবধানে হারিয়েছে মিসর। এই জয়ের মাধ্যমে ২০২৫ আফ্রিকা কাপ অব নেশনসে
  • আপলোড সময় : ২৭ ডিসেম্বর ২০২৫, দুপুর ১০:১৫ সময়
  • আপডেট সময় : ২৭ ডিসেম্বর ২০২৫, দুপুর ১০:১৫ সময়
সালাহর গোলে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে নকআউটে মিসর ছবি : সংগৃহীত

মোহাম্মদ সালাহর একমাত্র গোলে দক্ষিণ আফ্রিকাকে ১-০ ব্যবধানে হারিয়েছে মিসর। এই জয়ের মাধ্যমে ২০২৫ আফ্রিকা কাপ অব নেশনসে নকআউট পর্বে ওঠা প্রথম দল হলো রেকর্ড সাতবারের চ্যাম্পিয়নরা।


শুক্রবার মরক্কোর আগাদিরে অনুষ্ঠিত ম্যাচের ৪৫তম মিনিটে পেনাল্টি থেকে গোলটি করেন সালাহ। বিরতির ঠিক আগে সালাহর চোখে আঘাত লাগার ঘটনায় ভিএআর দেখে রেফারি পেনাল্টির সিদ্ধান্ত দেন, যা থেকে নির্ভুলভাবে গোল করেন মিসর অধিনায়ক।


তবে প্রথমার্ধের যোগ করা সময়ে রাইট ব্যাক মোহাম্মদ হানি দ্বিতীয় হলুদ কার্ড দেখে লাল কার্ড পান। ফলে পুরো দ্বিতীয়ার্ধ ১০ জন নিয়ে খেলতে হয় মিসরকে। সংখ্যাগত সুবিধা পেয়েও দক্ষিণ আফ্রিকা একাধিক সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয়।


দ্বিতীয়ার্ধে দক্ষিণ আফ্রিকার চাপ সামলাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন মিসর গোলরক্ষক মোহাম্মদ এল শেনাওয়ি।


লাইল ফস্টারের কয়েকটি শট তিনি দারুণভাবে ঠেকান। শেষ দিকে দক্ষিণ আফ্রিকার একটি পেনাল্টি আবেদন নাকচ করে দেন রেফারি।

গ্রুপ ‘বি’-তে দুই ম্যাচ শেষে মিসরের পয়েন্ট ৬, ফলে শীর্ষ দুইয়ে থাকা নিশ্চিত করে শেষ ষোলোতে জায়গা করে নেয় তারা। দক্ষিণ আফ্রিকার পয়েন্ট ৩, আর অ্যাঙ্গোলা ও জিম্বাবুয়ের পয়েন্ট ১ করে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শ্রমিক অসন্তোষে ১২১ পোশাক কারখানায় উৎপাদন বন্ধ: বিজিএমইএ

শ্রমিক অসন্তোষে ১২১ পোশাক কারখানায় উৎপাদন বন্ধ: বিজিএমইএ