ঢাকা | |
সংবাদ শিরোনাম :
রাজমিস্ত্রী থেকে বিশ্বকাপ দলে ইগর থিয়াগো রামিসা হত্যা: আদালতে নেওয়া হয়েছে দুই আসামিকে অফ-ফর্মে থাকা বুমরাহকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন জয়াবর্ধন ৭ দিনের মধ্যে বিচার সম্পন্ন , ছুটি বাতিল হতে পারে বিশেষ আদালতের: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদল নেতার সঙ্গে আওয়ামী লীগ নেতার মেয়ের বিয়েতে অতিথি জামায়াতের এমপি আগামীকাল থেকে চলবে ১০টি স্পেশাল ট্রেন: রেলমন্ত্রী ঈদযাত্রায় উত্তরবঙ্গবাসীদের জন্য বিশাল সুখবর পাকিস্তানের সেনাপ্রধানকে কড়া বার্তা ইরানের স্পিকার বাঘের ঘালিবাফের ‘হজে ঝগড়া-বিবাদ নয়, ইবাদতেই মন দিন’- মসজিদে নববীর ইমামের হৃদয়ছোঁয়া আহ্বান শ্রীমঙ্গলে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

বিএনপির মনোনয়ন পেলেন আখতারুজ্জামান বাচ্চু

ময়মনসিংহ- ১০ (গফরগাঁও) আসনে চূড়ান্ত পর্যায়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি থেকে দলীয় মনোনয়ন পেলেন ময়মনসিংহ জেলা বিএনপির সাবেক যুগ্ম
  • আপলোড সময় : ২৭ ডিসেম্বর ২০২৫, দুপুর ৪:২৯ সময়
  • আপডেট সময় : ২৭ ডিসেম্বর ২০২৫, দুপুর ৪:২৯ সময়
বিএনপির মনোনয়ন পেলেন আখতারুজ্জামান বাচ্চু ছবি : সংগৃহীত

ময়মনসিংহ- ১০ (গফরগাঁও) আসনে চূড়ান্ত পর্যায়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি থেকে দলীয় মনোনয়ন পেলেন ময়মনসিংহ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আখতারুজ্জামান বাচ্চু। ধানের শীষ প্রতীকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে তিনি গফরগাঁও আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন।


শনিবার (২৭ ডিসেম্বর ২০২৫) বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত মনোনয়নপত্রে এ প্রার্থিতা নিশ্চিত করা হয়।  পত্রে উল্লেখ করা হয়, গফরগাঁও-এটওয়ারিয়া নির্বাচনী এলাকা (ময়মনসিংহ-১০) থেকে মোহাম্মদ আখতারুজ্জামান-এর নির্বাচনী মনোনয়ন অনুমোদন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি।


ভোটার নম্বর ৬১১২৬৫০...৮৮ উল্লেখ থাকা মনোনয়নপত্রটি চূড়ান্ত অনুমোদনের মাধ্যমে দলের পক্ষে নির্বাচনী প্রস্তুতি গ্রহণের নির্দেশনা দেওয়া হয়।

দলের স্থানীয় ও কেন্দ্রীয় নেতাকর্মীরা জানান, দীর্ঘদিন সংগঠনের সঙ্গে জড়িত থেকে আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা রাখার কারণে আখতারুজ্জামান বাচ্চু প্রার্থী হিসেবে দলীয় আস্থা অর্জন করেছেন। 


মনোনয়ন পাওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘গফরগাঁওবাসীর অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে আমি শেষ মুহূর্ত পর্যন্ত লড়ব। ধানের শীষের বিজয়ের জন্য সব নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার আহ্বান জানাচ্ছি। 


এ নিয়ে গফরগাঁওয়ে বিএনপির কর্মী-সমর্থকদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি হয়েছে। শিগগিরই নির্বাচনী প্রচারণায় মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনগুলো।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রামিসার বাবা অমূলক কিছু বলেননি: আইনমন্ত্রী

রামিসার বাবা অমূলক কিছু বলেননি: আইনমন্ত্রী