ঢাকা | |
সংবাদ শিরোনাম :
কেপ ভার্দের বিপক্ষে খেলা দেখে জার্সি পুড়িয়ে দলত্যাগ আর্জেন্টিনা সমর্থকের ব্রাজিলের মুখোমুখি নরওয়ে, হালান্ড বললেন- ‘সম্ভাবনা খুবই ক্ষীণ’ জুলাই বিপ্লবের অর্জন কোনো একক ব্যক্তি বা দলের নয়: প্রধানমন্ত্রী ‘জেন জি অলস, এদের ইরান পাঠিয়ে দেওয়া উচিত’ কুমিল্লায় ফুটপাতে ঘুমন্ত নারীকে ধর্ষণ, সিসিটিভি ফুটেজ ভাইরাল জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি আর্জেন্টিনা বিশ্বকাপ জিতলে অবাক হবো: সাকিব আল হাসান ‘আমি যদি মাকে জিজ্ঞেস করতে পারতাম...’ ব্রাজিল-নরওয়ে ম্যাচের সময় পরিবর্তনের গুঞ্জন, সিদ্ধান্তে অটল ফিফা ফ্যামিলি কার্ডের টাকা প্রয়োজনীয় খরচের পর সঞ্চয়ও করছেন নারীরা: পানিসম্পদ মন্ত্রী

চোট নিয়েই খেলতে চান সাকিব, বড় ঝুঁকি নিতে চায় না টিম

আফগানিস্তানকে উড়িয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছিল বাংলাদেশ। তবে টাইগারদের জয়রথ বেশিদূর এগোয়নি। পরের দুই ম্যাচে ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের
  • আপলোড সময় : ১৬ অক্টোবর ২০২৩, দুপুর ৪:৫১ সময়
  • আপডেট সময় : ১৬ অক্টোবর ২০২৩, দুপুর ৪:৫১ সময়
চোট নিয়েই খেলতে চান সাকিব, বড় ঝুঁকি নিতে চায় না টিম ছবি : সংগৃহীত
আফগানিস্তানকে উড়িয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছিল বাংলাদেশ। তবে টাইগারদের জয়রথ বেশিদূর এগোয়নি। পরের দুই ম্যাচে ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের বিপক্ষে অসহায় আত্মসমর্পণ করেছে সাকিব-মুশফিকরা। সামনের ম্যাচটিতে বড় চ্যালেঞ্জ নিয়ে অপেক্ষা করছে ভারত। তবে এর মধ্যে টাইগার শিবিরে এসেছে আরেক দুঃসংবাদ। শেষ ম্যাচে চোট পেয়ে টাইগার অধিনায়ক সাকিব আল হাসান আসন্ন ম্যাচে অনিশ্চিত।

দুর্দান্ত ছন্দে থাকা ভারতের বিপক্ষে ম্যাচের আগে তাই আলোচনায় অধিনায়ক সাকিব আল হাসানের ফিটনেস ইস্যু। নিউজিল্যান্ডের বিপক্ষে মাংসপেশির ইনজুরিতে পড়া সাকিব চোট নিয়েই নাকি খেলতে চান। তবে তাকে নিয়ে বড় ঝুঁকি নিতে চাচ্ছে না টিম ম্যানেজমেন্ট।

সোমবার (১৬ অক্টোবর) পুনেতে গণমাধ্যমের মুখোমুখি হয়ে এমনটাই জানিয়েছেন টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন। তিনি বলেন, সাকিব এই ম্যাচ খেলে বড় ইনজুরিতে পড়ুক, সেটা চাই না। তবে আরও একবার স্ক্যান করে সিদ্ধান্ত নেওয়া হবে।

সুজন বলেন, ধীরে ধীরে হাঁটা ও মাঠে দৌঁড়ানোর মধ্যে পার্থক্য আছে। যেহেতু সে গত ম্যাচে রান নিতে গিয়েই ব্যাথাটা পেয়েছে। কালকে হয়তো এটা দেখবে। চোট পাওয়ার পরেও ব্যাটিং করেছে, ১০ ওভারের কোটার বোলিংও করেছে। যদি সে নিজেকে কম্ফোর্টেবল মনে করে তাহলে খেলবে। সাকিব চাইছে খেলতে। আমরা চাই না (তাকে নিয়ে ঝুঁকি নিতে)। এটা ডিপেন্ড করে ওর শতভাগ ফিটনেসের ওপর।

সুজন আরও বলেন, টুর্নামেন্টের ছয়টা ম্যাচ বাকি আছে আমরা চাই না একটা ম্যাচ খেলে পুরো টুর্নামেন্ট মিস করুক। ডাক্তার-ফিজিওদের ওপর এটা নির্ভর করছে। কোচের মতামতের ব্যাপার না এটা। আমরা চাই না যে এটা খেলে সাকিবের ক্যারিয়ারের জন্য সমস্যা হোক বা লম্বা সময়ের জন্য বিপদে পড়ুক। আমরা চাই যে সাকিব যদি চায় এবং ফিজিওদের মত থাকে তাহলে সে খেলবে। এই ম্যাচ যদি তাকে ছাড়াই খেলতে হয় তাহলে আমরা খেলব।

আশার কথাও শোনালেন বিসিবির এই টিম ডিরেক্টর। সুজন বলেন, সাকিব ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে। ব্যথা নেই। যেহেতু এখনো মাঠে নামেনি তাই পুরো পরিস্থিতিটা বলা যাবে না। কালকে (আগামীকাল) ব্যাট করবে, এরপর হয়তো একটু দৌড়াবে। তখন বোঝা যাবে। আশা করছি এই ম্যাচের আগে তাকে (ফিট) পাব।

তিনি আরও বলেন, আমাদের ধারণা সে খেলতে পারবে। কিন্তু চিকিৎসার কিছু বিষয় তো আছেই। যেহেতু (চোট) আছেই পায়ে, ঝুঁকির একটা ব্যাপার থাকেই। তবে এখন ব্যথা নেই। আজ সুইমিং ছিল, সেখানে কিছু কাজও ছিল। শরীরের উপরিভাগ নিয়ে জিম করবে। কালকে মাঠে ব্যাটিংয়ের পর আমরা হয়তো বুঝতে পারব। একটা স্ক্যানও করানো হবে। স্ক্যান করানোর পর আমরা হয়তো (চোটের ব্যাপারে) পরিষ্কার একটা ছবি পাব।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মাথা নত করে ভক্তদের কাছে ক্ষমা চাইলেন জাপান কোচ

মাথা নত করে ভক্তদের কাছে ক্ষমা চাইলেন জাপান কোচ