ঢাকা | |
সংবাদ শিরোনাম :
রাজমিস্ত্রী থেকে বিশ্বকাপ দলে ইগর থিয়াগো রামিসা হত্যা: আদালতে নেওয়া হয়েছে দুই আসামিকে অফ-ফর্মে থাকা বুমরাহকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন জয়াবর্ধন ৭ দিনের মধ্যে বিচার সম্পন্ন , ছুটি বাতিল হতে পারে বিশেষ আদালতের: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদল নেতার সঙ্গে আওয়ামী লীগ নেতার মেয়ের বিয়েতে অতিথি জামায়াতের এমপি আগামীকাল থেকে চলবে ১০টি স্পেশাল ট্রেন: রেলমন্ত্রী ঈদযাত্রায় উত্তরবঙ্গবাসীদের জন্য বিশাল সুখবর পাকিস্তানের সেনাপ্রধানকে কড়া বার্তা ইরানের স্পিকার বাঘের ঘালিবাফের ‘হজে ঝগড়া-বিবাদ নয়, ইবাদতেই মন দিন’- মসজিদে নববীর ইমামের হৃদয়ছোঁয়া আহ্বান শ্রীমঙ্গলে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

তারেক রহমানকে নিয়ে কটূক্তির অভিযোগে গ্রেফতার ব্যক্তির মুক্তি দাবি বিএনপির

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটূক্তির অভিযোগে এ কে এম শহিদুল ইসলাম নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে
  • আপলোড সময় : ২৮ ডিসেম্বর ২০২৫, সকাল ৯:১৭ সময়
  • আপডেট সময় : ২৮ ডিসেম্বর ২০২৫, সকাল ৯:১৭ সময়
তারেক রহমানকে নিয়ে কটূক্তির অভিযোগে গ্রেফতার ব্যক্তির মুক্তি দাবি বিএনপির ছবি : সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটূক্তির অভিযোগে এ কে এম শহিদুল ইসলাম নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। সেই ব্যক্তির নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছে বিএনপি।


শনিবার (২৭ ডিসেম্বর) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই দাবি জানায় দলটি।   


বিবৃতিতে বলা হয়, শনিবার জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির কবর জিয়ারত করতে যান তারেক রহমান। এ সময় তাকে নিয়ে কটূক্তির অভিযোগে এ কে এম শহিদুল ইসলাম নামের এক ব্যক্তিকে ৫৪ ধারায় গ্রেফতার করে পুলিশ। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। 


এতে আরও বলা হয়, বিএনপি মনে করে একটি গণতান্ত্রিক দেশে যেকোনো ব্যক্তির মত প্রকাশের স্বাধীনতা রয়েছে। এজন্য গণতন্ত্র, মানুষের বাক-ব্যক্তি স্বাধীনতার জন্য সংগ্রাম করে আসছে বিএনপি। মত প্রকাশের স্বাধীনতা একটা মৌলিক মানবাধিকার ও নাগরিক অধিকার। যা ব্যক্তিকে নির্ভয়ে নিজের চিন্তা, মতামত ও বিশ্বাস প্রকাশ করার স্বাধীনতা দেয়।


বিবৃতির শেষে বলা হয়, নিজের মত প্রকাশের কারণে এ কে এম শহিদুল ইসলামকে গ্রেফতার ও কারাগারে পাঠানো সঠিক হয়নি বলে বিএনপি মনে করে। তাই অবিলম্বে তাকে নিঃশর্ত মুক্তি দিয়ে মানুষের গণতান্ত্রিক অধিকারকে সম্মান দেয়ার জন্য অনুরোধ করছি।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রামিসার বাবা অমূলক কিছু বলেননি: আইনমন্ত্রী

রামিসার বাবা অমূলক কিছু বলেননি: আইনমন্ত্রী