ঢাকা | |
সংবাদ শিরোনাম :
রাজমিস্ত্রী থেকে বিশ্বকাপ দলে ইগর থিয়াগো রামিসা হত্যা: আদালতে নেওয়া হয়েছে দুই আসামিকে অফ-ফর্মে থাকা বুমরাহকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন জয়াবর্ধন ৭ দিনের মধ্যে বিচার সম্পন্ন , ছুটি বাতিল হতে পারে বিশেষ আদালতের: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদল নেতার সঙ্গে আওয়ামী লীগ নেতার মেয়ের বিয়েতে অতিথি জামায়াতের এমপি আগামীকাল থেকে চলবে ১০টি স্পেশাল ট্রেন: রেলমন্ত্রী ঈদযাত্রায় উত্তরবঙ্গবাসীদের জন্য বিশাল সুখবর পাকিস্তানের সেনাপ্রধানকে কড়া বার্তা ইরানের স্পিকার বাঘের ঘালিবাফের ‘হজে ঝগড়া-বিবাদ নয়, ইবাদতেই মন দিন’- মসজিদে নববীর ইমামের হৃদয়ছোঁয়া আহ্বান শ্রীমঙ্গলে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

তারেক রহমানকে কটূক্তি করা শিক্ষকের জামিনে মুক্তি

তারেক রহমানকে নিয়ে কটূক্তির অভিযোগে গ্রেফতার হওয়া শিক্ষক একেএম শহিদুল ইসলামের জামিন মঞ্জুর করেছেন আদালত। রোববার (২৮ ডিসেম্বর)
  • আপলোড সময় : ২৮ ডিসেম্বর ২০২৫, দুপুর ৪:৩৫ সময়
  • আপডেট সময় : ২৮ ডিসেম্বর ২০২৫, দুপুর ৪:৩৫ সময়
তারেক রহমানকে কটূক্তি করা শিক্ষকের জামিনে মুক্তি ছবি : সংগৃহীত

তারেক রহমানকে নিয়ে কটূক্তির অভিযোগে গ্রেফতার হওয়া শিক্ষক একেএম শহিদুল ইসলামের জামিন মঞ্জুর করেছেন আদালত। 


রোববার (২৮ ডিসেম্বর) মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালত তার জামিন মঞ্জুর করেন। ১২ জানুয়ারি তার মামলা থেকে অব্যাহতির শুনানি হবে। 


এরআগে শহিদুল ইসলামের ‘নিঃশর্ত মুক্তির’ দাবি জানিয়েছিল বিএনপি। দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা বিবৃতিতে এ দাবি জানানো হয়।


বিবৃতিতে বলা হয়, 'বিএনপি মনে করে, একটি গণতান্ত্রিক দেশে যেকোনো ব্যক্তির মত প্রকাশের স্বাধীনতা রয়েছে। আর এজন্য বিএনপি গণতন্ত্র, তথা মানুষের বাক-ব্যক্তি স্বাধীনতার জন্য সংগ্রাম করে আসছে। বিএনপি এটাও বিশ্বাস করে যে, মত প্রকাশের স্বাধীনতা একটা মৌলিক মানবাধিকার ও নাগরিক অধিকার, যা ব্যক্তিকে নির্ভয়ে নিজের চিন্তা, মতামত ও বিশ্বাস প্রকাশ করার স্বাধীনতা দেয়।'


শনিবার ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করতে দলের শীর্ষ নেতাদের সঙ্গে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যান তারেক রহমান।


সেখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে ‘কটূক্তি’ করার অভিযোগে শহিদুল ইসলামকে পুলিশে দেন নেতাকর্মীরা। তিনি ঢাকার গাবতলী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের শিক্ষক।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রামিসার বাবা অমূলক কিছু বলেননি: আইনমন্ত্রী

রামিসার বাবা অমূলক কিছু বলেননি: আইনমন্ত্রী