ঢাকা | |
সংবাদ শিরোনাম :
কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী: শামা ওবায়েদ ‘খেলা এখনো শেষ হয়নি, আমাদেরও সময় আসবে’ প্রথমবারের মতো এক মন্ত্রণালয় সামলাতে ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর নিশ্চয়ই কোনও প্ল্যান আছে: বিমান ও পর্যটনমন্ত্রী মন্ত্রী জাতীয় অর্থনীতিতে সিএমএসএমই খাতের অবদান ৫০ শতাংশে উন্নীত করার লক্ষ্য ইমরান খানকে শিফা হাসপাতালে না নেওয়ায়, সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা পিটিআইয়ের ‘বোরকা আইন’: পর্তুগালে জনসমক্ষে বোরকা ও মুখঢাকা পোশাকে নিষেধাজ্ঞা এলজিআরডি মন্ত্রী হলেন ড. আবদুল মঈন খান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী হিসেবে শপথ নিলেন সাচিং প্রু জেরী তথ্যমন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ

গণঅধিকার পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হলেন মামুন

গণঅধিকার পরিষদের (জিওপি) সাধারণ সম্পাদক রাশেদ খাঁনের বহিষ্কারের পর দলটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন হাসান আল মামুন।
  • আপলোড সময় : ২৮ ডিসেম্বর ২০২৫, দুপুর ৪:৩৭ সময়
  • আপডেট সময় : ২৮ ডিসেম্বর ২০২৫, দুপুর ৪:৩৭ সময়
গণঅধিকার পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হলেন মামুন ছবি : সংগৃহীত

গণঅধিকার পরিষদের (জিওপি) সাধারণ সম্পাদক রাশেদ খাঁনের বহিষ্কারের পর দলটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন হাসান আল মামুন। রোববার (২৮ ডিসেম্বর) দলটির দফতর সম্পাদক শাকিল উজ্জামান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।


এতে বলা হয়, গণঅধিকার পরিষদের গঠনতন্ত্র অনুসরণপূর্বক এবং দলের উচ্চতর পরিষদ সদস্য ও নির্বাহী কমিটির সদস্যদের মতামতের ভিত্তিতে দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুনকে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।


এক ফেসবুক পোস্টে মামুন লিখেছেন, গণঅধিকার পরিষদের গঠনতন্ত্র মেনে ও সকলের সম্মতি ক্রমে সাধারণ সম্পাদকের দায়িত্ব দেয়া হয়েছে আমাকে। এই প্রতিকূল সময়ে আমি গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদকের দায়িত্ব নিয়েছি দলকে সমালোচনার ঊর্ধ্বে রেখে দেশের মানুষের আস্থা অর্জন করে দেশের মানুষের জন্য কাজ করার ইচ্ছে থেকে।


প্রসঙ্গত, নিজের দল ছেড়ে আনুষ্ঠানিকভাবে গতকাল শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরের দিকে বিএনপিতে যোগ দিয়েছেন রাশেদ খাঁন। আসন্ন নির্বাচনে ঝিনাইদহ- ৪ আসন থেকে ধানের শীষ প্রতীক নিয়ে লড়বেন তিনি। গুলশানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের হাতে ফুল দিয়ে দলটিতে যোগ দেন তিনি।


এদিকে, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট প্রমাণ পাওয়ায় রাশেদ খাঁনকে বহিষ্কার করার কথা বলছে গণঅধিকার পরিষদ।


প্রসঙ্গত, রাশেদ খাঁনের বাড়ি ঝিনাইদহ সদর উপজেলার মুরারিদহ গ্রামে। তিনি গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইরান ‘মার্কিন স্থল অভিযান’-এর জন্য প্রস্তুতির ইঙ্গিত দিয়েছে, কৌশলে বড় পরিবর্তনের আভাস

ইরান ‘মার্কিন স্থল অভিযান’-এর জন্য প্রস্তুতির ইঙ্গিত দিয়েছে, কৌশলে বড় পরিবর্তনের আভাস